• Home
  • জেলার খবর
  • অভিষেকের সভার আগে বিক্ষোভ ও চেয়ার ভাঙচুর মঞ্চের সামনে

অভিষেকের সভার আগে বিক্ষোভ ও চেয়ার ভাঙচুর মঞ্চের সামনে

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিশৃঙ্খলাতার চিত্র নওদায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিক্ষোভ ও চেয়ার ভাঙচুর মঞ্চের সামনে।

এবারের ভোটে নওদায় তৃণমূলের প্রার্থী করা হয়েছে শাহিনা মমতাজকে। ব্লক সভাপতি শফিউজ্জামান শেখ টিকিট না পাওয়ায় তাঁর ক্ষুব্ধ অনুগামীরা বিক্ষোভ দেখান। সভামঞ্চের সামনে এসে একাংশ চেয়ার ছুঁড়ে একে অপরের দিকে মারতে থাকেন। হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয় কর্মীদের মধ্যে। এক যুবক মঞ্চের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকায় মঞ্চ থেকে নেতৃত্বের তরফ থেকে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়।  কিন্তু তাতেও অশান্তি থামেনি।

বিক্ষোভ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “দল এমন কাজ কোনভাবেই মেনে নেবে না। অন্য কাজ করুন দলের জন্য টিকিট না পেয়ে থাকলে। দল সব পর্যবেক্ষণ করছে। সময় মতো ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কোনভাবেই বরদাস্ত করা হবে না দল বিরোধী কোনও কাজ।”

Releated Posts

অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিলিগুড়ি থানায়

তাঁর ডিজে মন্তব্যকে ঘিরে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় সিংহল নামে জেলার এক ব্যবসায়ী। এমনিতেই নানা অভিযোগের জর্জরিত অভিষেক…

ByByHafizur Rahaman Jun 13, 2026

কাকভোরে অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি শালবনি থানার পুলিশের

শনিবার সাতসকালে তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে তল্লাশি চালানো হয় শালবনি থানার পুলিশের তরফ থেকে। এই অভিযান তাঁর আপ্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সাতসকালে মদনের বাড়িতে ইডি, পড়তে চলেছেন বিপাকে?

শনিবার সকালে তাঁর ভবানীপুর সহ একাধিক বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত…

ByByHafizur Rahaman Jun 13, 2026

সই জালিয়াতি কাণ্ডে এবার কুনালকে তলব সিআইডির

সই জালিয়াতি মামলার তদন্তে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির।…

ByByHafizur Rahaman Jun 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top