• Home
  • জেলার খবর
  • “২৬ দিন অনশন করেছিলাম” অতীতের সিঙ্গুর আন্দোলন নিয়ে বললেন মমতা

“২৬ দিন অনশন করেছিলাম” অতীতের সিঙ্গুর আন্দোলন নিয়ে বললেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: সিঙ্গুরের সভা থেকে অতীতের লড়াইয়ের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার মাটিতে যে ভয়াবহ আন্দোলন করতে হয়েছিল তাঁকে, সেই পুরনো স্মৃতিগুলো তিনি ফের তুলে ধরেন উপস্থিত সকল দলীয় কর্মী ও সমর্থকদের সামনে। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে, তা বলার পাশাপাশি তিনি এটাও দাবি করেন যে সিঙ্গুর তাঁর প্রিয় জায়গা। 

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যখন সিঙ্গুর আন্দোলনের সময় রাস্তায় পড়ে থেকেছি, তখন এখানকার মানুষ কেউ মুড়ি, নাড়ু, চিঁড়ে নিয়ে এসেছিলেন। ২৬ দিন অনশন করেছি এখানে।” এরপরই আন্দোলনকারীদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “তাপসী মালিক সহ যাঁরা লড়াই করেছেন আন্দোলনে, নেতৃত্ব দিয়েছেন, আমাদের প্রেরণা, চেতনা আপনারা। তাঁদের অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ।”

তৃণমূল সুপ্রিমো আরো বলেন, “সিঙ্গুর আমার প্রিয় জায়গা। এই জায়গাটা রয়েছে আমার আন্দোলনের একটা বড় অংশজুড়ে। আমি এখানে ২০০৬ থেকে ২০০৮ আন্দোলন করেছি।” অতীতের লড়াই যে কতটা কঠিন ছিল, এদিনের সভা থেকে তা সকলকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার যে এই নির্বাচনে এখান থেকে কেমন ফলাফল করে তৃণমূল কংগ্রেস। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার ১৫ বছর হতে চলেছে। কিন্তু আজও সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক আলোচনা করেন তাঁর সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের। সেই সময়ে তিনি যেই লড়াই দিয়েছেন, তাঁর ভুয়সী প্রশংসা আজও করেন সকলে। অনেকেই আবার এটাও মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে একটা বড় হাত রয়েছে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top