• Home
  • খেলা
  • জয় দিয়ে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, ডমিনেটিং ভিকট্রি কেরালার বিরুদ্ধে

জয় দিয়ে আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, ডমিনেটিং ভিকট্রি কেরালার বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: জয় দিয়ে নয়া আইএসএল অভিযান শুরু গতবারের জয়ী দল মোহনবাগান সুপার জায়েন্টের। প্রথম ম্যাচেই তারা পরাজিত করল কেরালা ব্লাস্টার্সকে। ম্যাচের ফলাফল ২-০। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত বল নিয়ন্ত্রণ বেশি ছিল সবুজ-মেরুন শিবিরের দখলেই। যদিও কেরালার কাছেও কয়েকটি সুযোগ আসে গোল করার। তবে সেগুলিকে কাজে লাগাতে পারেনি তারা। এক কথায় বলতে গেলে, এদিন রীতিমতো ডমিনেটিং পারফরম্যান্স দেখান সার্জিও লোবেরার ছেলেরা।

শনিবার ম্যাচটি খেলা হয় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের পুরনো আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। লাগাতার তারা ভেদ করার চেষ্টা করে কেরালার রক্ষণভাগকে। তবে সফল হচ্ছিলেন না দলের ফুটবলাররা। অবশেষে ৩৬ মিনিটের মাথায় আসে সুযোগ। গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। যদিও কেরালার কাছেও প্রথমার্ধে সুযোগ আসে গোল করার। তবে সেগুলির সদ্ব্যবহার তারা করতে পারেনি। সেগুলিকে গোলে পরিণত করতে পারেনি তারা। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ১-০ ফলাফলে। 

দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। সেই অ্যাটাকিং ফুটবল চালু করে মোহনবাগান। পাসিং ফুটবল খেলে লাগাতার তারা চেষ্টা করে কেরালার ডিফেন্স ভেঙে গোল করার। তা করতে গিয়ে একাধিক সুযোগ নষ্ট হয় তাদের। তবে অন্তিম গোলটি আসে একেবারে অন্তিম লগ্নে। ৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর ৯০+৭ মিনিটে দলকে দ্বিতীয় গোলটি দেন অ্যালড্রেড। এরপর আপ্রাণ চেষ্টা করেও ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি কেরালা। তাদের তরফ থেকে গোল করার জন্য চেষ্টা করা হয় ঠিকই, তবে তা কাজে আসিনি। অবশেষে ২-০ ফলাফল নিয়ে হাসিমুখে স্টেডিয়াম ছাড়েন মোহনবাগানের ফুটবলাররা। 

এদিন মাঠে মোহনবাগানের সমর্থকদের ভিড় ছিল একেবারে দেখার মতো। তার উপর হোমগ্রাউন্ড বলে কথা। প্রতিটা গোলের সঙ্গে তাঁদের উন্মাদনা ছিল একেবারে দেখার মতো। বিস্তারিতভাবে বলতে গেলে একেবারে কানায় কানায় ভর্তি ছিল স্টেডিয়াম। দলের ফুটবলারদের পারফরম্যান্স দেখে এদিন বেশ খুশি হয়েছেন সমর্থকরা। তবে যেভাবে একের পর এক সুযোগ হাতছাড়া হয়েছে তাদের, তা যে দলের হেড কোচ সার্জিও লোবেরাকে চিন্তায় ফেলবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার বিষয় যে পরবর্তী ম্যাচে কেমন পারফর্ম করেন দলের ফুটবলাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top