• Home
  • জেলার খবর
  • দিল্লি সফরের জন্য তৈরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি সফরের জন্য তৈরি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলায় এসআইআরকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির মাঝেই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে রাজধানী সফরের জন্য তৈরি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে যে সফরটি ৩ দিনের এবং তাতে একাধিক কর্মসূচির সম্ভাবনা রয়েছে। এর জেরে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য মন্ত্রিসভা বৈঠকেরও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন অধিবেশন চলবে সংসদের।

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে এসআইআরের কারণে যেই পরিবারগুলি নিজেদের সদস্য হারিয়েছে, তাদের প্রতিনিধিদের তৃণমূল সুপ্রিমো দিল্লি নিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের দপ্তরেও যেতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিজেপি বিরোধী দলগুলির শীর্ষ নেতাদের সঙ্গেও আলাপ-আলোচনা হতে পারে। অর্থাৎ, জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বড়সড় করার লক্ষ্যেই দিল্লি যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকে আবার এটাও মনে করছেন যে এই সফর থেকে হয়ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বড় কিছু ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো। আবার অনেকের মতে তিনি দিল্লি যাওয়ায় একটি বড় এসআইআর বিরোধী মঞ্চ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক কথায় বলতে গেলে, এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

যদিও এখনো পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরের। তবে ওয়াকিবহাল মহল মনে করছে যে রাজধানী থেকে বিজেপির বিরুদ্ধে বড় লড়াইতে নামার জন্য সমস্ত বিরোধীদের একজোট করার চেষ্টা করবেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো কি করেন। তার উপর নজর রয়েছে বাংলা সহ গোটা ভারতবর্ষের।

Releated Posts

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top