• Home
  • জেলার খবর
  • বেআইনিভাবে জমি দখল বিশ্বাস ব্রাদার্সের, বিস্ফোরক অভিযোগ এলআইসির

বেআইনিভাবে জমি দখল বিশ্বাস ব্রাদার্সের, বিস্ফোরক অভিযোগ এলআইসির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর থেকে বিশ্বাস ব্রাদার্সদের বিরুদ্ধে জনসম্মুখে আসছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। এবার তাঁদের আরো এক বড় অভিযোগ এলো প্রকাশ্যে। কী সেই অভিযোগ? রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির তরফ থেকে দাবি করা হয়েছে যে সুরুচি সংঘ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রয়েছে তাদের ২১ কাঠা জমি। সংস্থার আধিকারিকরা শনিবার আলিপুর থানার দ্বারস্থও হয়েছেন।

এলআইসির কর্তাদের অভিযোগ, জমিটি চারদিক থেকে ঘিরে বেআইনিভাবে গড়ে তোলা হয়েছে ক্লাবের পরিকাঠামো। এমনকি সেখানকার তিনতলা ভবনে একাধিক বেডরুম সহ নানা সুবিধাও আছে। এলআইসি সূত্র মারফত জানা গিয়েছে, অতীতেও বহুবার জমি পুনরুদ্ধারের লক্ষ্যে করা হয়েছিল প্রশাসনিক এবং আইনি পদক্ষেপ। আদালতে গিয়েও ফিরে পাওয়া যায়নি। সুতরাং এবার নতুন করে পুলিশি হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দায়ের করা হয়েছে আলিপুর থানায়।

Scroll to Top