• Home
  • খেলা
  • “২৪ ঘন্টা অপেক্ষা করুন” হ্যান্ডশেক হবে কিনা প্রশ্নের উত্তর সূর্যের

“২৪ ঘন্টা অপেক্ষা করুন” হ্যান্ডশেক হবে কিনা প্রশ্নের উত্তর সূর্যের

Image

নিউজ ডেস্ক: রাত পেরোলেই কলম্বোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচকে ঘিরে যে উন্মাদনা গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তা না বললেও বোঝা যায়। সকলেই অপেক্ষায় রয়েছেন আগামীকালের। তার উপর বয়কট ড্রামা কাটিয়ে দুই দেশের একে অপরের বিরুদ্ধে খেলতে নামার বিষয়টিও ম্যাচকে অন্য রূপ দিয়েছে। এক কথায় বলতে গেলে, এখন এটি আর শুধু ম্যাচ নয়। বরং এক ‘প্রেস্টিজ ফাইট’ও।

তবে ম্যাচের আগে শনিবার টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব জানান আদৌ আগামীকালের ম্যাচে দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করবেন কিনা, সেই বিষয়টি নিয়ে। কী বলেছেন তিনি? টিম ইন্ডিয়ার অধিনায়কের বক্তব্য, “২৪ ঘন্টা অপেক্ষা করুন।” এরপর যখন একই ধরনের প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, “আগামীকাল সাসপেন্স ভাঙ্গা হোক। আমি এক্ষুনি বললাম। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনারাই বলুন। ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। আগে ম্যাচটা হোক। টসে হ্যান্ডশেক হবে কিনা, সেটা আগামীকাল দেখা যাবে। ২৪ ঘন্টা অপেক্ষা করুন।”

প্রসঙ্গত, হ্যান্ডশেক করার বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আঘাও। তাঁর যে তাতে আপত্তি নেই, সেই ইঙ্গিতও তিনি দিয়েছেন। সালমানের বক্তব্য, “সর্বদা স্পোর্টসম্যানশিপ স্পিরিট মেনে ক্রিকেট খেলা উচিত। তবে আমার ব্যক্তিগত মতামতের কোনও গুরুত্ব নেই। তবে আমি মনে করি যে যেভাবে এত বছর ক্রিকেট খেলা হয়েছে, সেই রীতি মেনে চলাই উচিত। তবে শেষ পর্যন্ত কি করবে, ওদের ব্যাপার সেটা। কি হয় আগামীকাল মাঠেই দেখা যাবে।”

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের হত্যা করার পর যেভাবে ‘অপারেশন সিঁদুর’এর দ্বারা গোটা পাকিস্তানকে একেবারে তছনছ করে দেওয়া হয়েছে, তার আঁচ এসে পড়ে ক্রিকেটেও। এরপর সিনিয়রদের ক্রিকেটে দুই দেশ একে অপরের মুখোমুখি হয়েছে তিনবার এবং সবকটিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। গত এশিয়া কাপের তিনটি ম্যাচই গিয়েছিল সূর্যকুমার যাদবদের ঝুলিতে। তবে দুই দলের ক্রিকেটারদের একে অপরের সঙ্গে হ্যান্ডশেক না করায় তৈরি হয়েছিল বিতর্ক। এবার দেখার বিষয় যে গতবার যা হয়নি, আগামীকাল তা হয় কিনা। কী হয় শেষ পর্যন্ত, তা দেখা যাবে আগামীকাল।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top