• Home
  • খেলা
  • এগিয়ে গিয়েও প্রথম আইএসএলের প্রথম ম্যাচে জয় পেল না ইন্টার কাশি

এগিয়ে গিয়েও প্রথম আইএসএলের প্রথম ম্যাচে জয় পেল না ইন্টার কাশি

Image

এগিয়ে গিয়েও প্রথম আইএসএলের প্রথম ম্যাচে জয় পেল না ইন্টার কাশি

দেবজিৎ মুখার্জি: ড্র দিয়ে আইএসএল অভিযান শুরু করলো এফসি গোয়া। নিজেদের ঘরের মাঠে অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো তারা। ডেবিউটান্ট ইন্টার কাশির বিরুদ্ধে তারা শেষ করল ১-১ গোলে। প্রথমার্ধে গোল হজম করে তারা। তবে দ্বিতীয়ার্ধে শেষের দিকে তা শোধ করতে সফল হয় তারা। এদিনের ম্যাচ ছিল বেশ হাড্ডাহাড্ডি। বলা ভালো, টানটান উত্তেজনায় ভরা। 

শনিবার ম্যাচটি খেলা হয় আর হোম গ্রাউন্ড ফাটোর্ডা স্টেডিয়ামে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ করতে শুরু করে গোয়া। যদিও কোন ভাবে তাদের আক্রমণ রুখে দিতে সফল হয় ইন্টার কাশির রক্ষণভাগ। লাগাতার ডিফেন্স ভাঙ্গার চেষ্টা করে গোয়া। কিন্তু গোল করতে সফল হয়নি তারা। বরং প্রথমার্ধের শেষের দিকে (৪৫+২) গোল হজম করে গোয়া। কারুথাদাতখুনির গোলে এগিয়ে যায় ইন্টার কাশি। যদিও গোয়ার কাছেও প্রথমার্ধে বেশকিছু সুযোগ এসেছিল গোল হাঁকানোর। কিন্তু সেগুলি তারা গোলে পরিণত করতে সফল হয়নি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ০-১ গোলে।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণের ঝাঁজ বাড়ায় গোয়া। লাগাতার তাদের তরফ থেকে চেষ্টা করা হয় ইন্টার কাশির ডিফেন্স ভেঙে গোল করার। একাধিকবার কাছাকাছি এসেও সুযোগ হাতছাড়া হয়। তবে ৮০ মিনিটের মাথায় লাল কার্ড দেখানো হয় ইন্টার কাশির গোলরক্ষক লুইস টারেসকে। অবশেষে চেষ্টা করতে করতে ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান ড্র্যাজিক। কিন্তু এরপরও আক্রমণ অব্যাহত রাখে গোয়া। দ্বিতীয় গোল পাওয়ার লক্ষ্যে জারি রাখে অ্যাটাকিং ফুটবল। তবে শেষ পর্যন্ত তা করতে দেয়নি, ইন্টার কাশির ডিফেন্স। অবশেষে ১-১ ফলাফল স্টেডিয়াম ছাড়েন দুই দলের ফুটবলাররা।

তবে আজকের ম্যাচ দেখে যে দুই দলের সমর্থকরা আনন্দ পেয়েছেন, তা না বললেও বোঝা যায়। বিশেষ করে গোয়ার সমর্থকেরা। যেভাবে পিছিয়ে থেকে লড়াই দিয়ে শেষ মুহূর্তে সমতা ফিরিয়েছে, তা দেখে বেশ খুশি হয়েছেন তাঁরা। এবার দেখার বিষয় যে আগামী ম্যাচে কেমন পারফর্ম করেন দুই দলের ফুটবলাররা। 

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top