• Home
  • খেলা
  • “আমি গর্বিত” অতীতের সমালোচনা পেরানো নিয়ে দাবি বুমরাহের

“আমি গর্বিত” অতীতের সমালোচনা পেরানো নিয়ে দাবি বুমরাহের

Image

দেবজিৎ মুখার্জি: “১০ বছর খেলতে পেরে আমি গর্বিত” কিউইদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে জয় পেয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। শুধু তাই নয়, তিনি যখন প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিলেন, তখন লোকের থেকে কি শুনতে হয়েছিল, তাও তিনি তুলে ধরেন। তবে শেষে তিনি এটা দাবি করেন যে এটি তাঁর টুপিতে একটি পালক।

রবিবার, ২৫ জানুয়ারি, গুয়াহাটিতে খেলা হয় ভারত বনাম নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচটি। তাতে বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। ব্যাটে-বলে দুটোতেই এগিয়েছিল ভারত। একদিকে বোলারদের দাপুটে বোলিং, তেমনি অন্যদিকে ব্যাটিং বিভাগের শক্তিশালী ব্যাটিং। বলা ভালো, নিউজিল্যান্ডকে একেবারে দাপটের সঙ্গে গুঁড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। ১০ ওভারের মধ্যে প্রয়োজনীয় রান তাড়া করেছে ভারত এবং সিরিজ নিজের পকেটে তুলে নিয়েছে। 

ম্যাচের সেরা ঘোষণা করা হয়  জাসপ্রিত বুমরাহকে। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়কে ঘিরে নিজের খুশিপ্রকাশ করেন। কথায় কথায় ওঠে তাঁর ১০ বছরের সফরের কথা। সেই ব্যাপারে তিনি বলেন, “সত্যিই খুব ভালো লাগছে। যখন ছোট ছিলাম, তখন  হয়ে শুধু একটা ম্যাচ খেলার স্বপ্ন দেখতাম। কিন্তু একজন পেস বোলার হয়ে ১০ বছর ধরে খেলা, সমস্ত যন্ত্রণা বা মতামত পেরিয়ে, এটাতে আমি সত্যিই গর্বিত।” 

প্রথম দেখাতে সকল তাঁকে কি বলেছিলেন, সেটাও তুলে ধরেন বুমরাহ। তিনি বলেন, “যখন লোকে আমায় প্রথম দেখে তখন, সকলের ধারণা ছিল আমি বেশিদিন খেলতে পারবো না। অনেকে আবার ছয় মাস সময় দিয়েছিল আমাকে। তাই এটা আমার টুপিতে একটা পালক এবং আশা করি এই সফর অব্যাহত থাকবে।”

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top