• Home
  • জেলার খবর
  • “ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন” আইপ্যাকে ইডি হানা কাণ্ডে মমতার প্রশংসা অখিলেশের

“ইডিকে হারিয়েছেন, বিজেপিকেও হারাবেন” আইপ্যাকে ইডি হানা কাণ্ডে মমতার প্রশংসা অখিলেশের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তিলোত্তমায় পা রেখে আইপ্যাক ও তার কর্ণধারের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা সমাজবাদী পার্টি প্রধান, অখিলেশ যাদব। কী বললেন তিনি? গোটা ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভূমিকার প্রশংসা করলেন সপা প্রধান। তাঁর সাফ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে পরাজিত করেছেন এবং ফের বিজেপিকেও হারাবেন।

সোমবার স্বস্ত্রীক শহরে আসেন অখিলেশ এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনা সহ আরো অন্যান্য বিষয়ে নিজের অবস্থান জানান। অখিলেশের বক্তব্য, “দিদি ইডিকে পরাজিত করেছেন। ফের হারাবেন বিজেপিকে।” তবে এখানেই থেমে যাননি সপা প্রধান। পেনড্রাইভ নিয়েও তাঁকে খোঁচা দিতে শোনা যায়। কটাক্ষ করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এখনো পেনড্রাইভের যন্ত্রণা ভুলতে পারেনি বিজেপি।”

উল্লেখ্য, চলতি বছরের চলতি মাসের ৮ তারিখে কয়লা পাচার মামলার তদন্ত করতে আইপ্যাক ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। খবর জানাজানি হতেই দুই জায়গাতেই ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশকিছু ফাইল ও নথি নিয়ে বেরিয়ে আসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, কেন্দ্রের নির্দেশে, গোপন নথি চুরির অভিযোগ তোলেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় ইডির তরফ থেকে। একে অপরের দিকে অভিযোগ ও পাল্টা অভিযোগের আঙুল তোলে ঘাসফুল ও গেরুয়া শিবির। পথে নেমেও এর প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো ও দলের অন্যান্য নেতারা। মামলার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্ট, দুই আদালত পর্যন্তই।

Releated Posts

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top