• Home
  • জেলার খবর
  • বিজেপি প্রার্থী নরেশ রায়ের বিরুদ্ধে সরব হাত শিবির

বিজেপি প্রার্থী নরেশ রায়ের বিরুদ্ধে সরব হাত শিবির

Image

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: সম্প্রতি, দলীয় কর্মীদের নিয়ে একটি সভা থেকে বিজেপি প্রার্থী নরেশ রায় মহাত্মা গান্ধীকে ‘দেশদ্রোহী’ বলেছিলেন। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই শুরু হয় সমালোচনা ও নিন্দার বন্যা। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রথমে পথে নামা হয় এর প্রতিবাদ জানিয়ে।

তবে সোমবার রাতে স্থানীয় কংগ্রেস প্রতিনিধিরা সরাসরি থানায় লিখিত অভিযোগ জমা দেয়। এই ব্যাপারে ধূপগুড়ির কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়ের বক্তব্য, “কোনভাবেই গ্রহণযোগ্য নয় যে ভাষায় জাতির জনককে আক্রমণ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি ওই প্রার্থীর পদ খারিজের।”

তিনি আরও বলেন, “পাশাপাশি, কমিশনের দ্বারস্থ হব তাঁর কঠিন শাস্তির আবেদন নিয়ে। যদি শীঘ্র ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা বাধ্য হবো আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামতে।”

Scroll to Top