• Home
  • খেলা
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ

Image

নিউজ ডেস্ক: অবশেষে হলো জল্পনার অবসান! ভারতের মাটিতে ২০ ওভারের বিশ্বকাপ খেলতে আসছে না বাংলাদেশ। বৃহস্পতিবার বিসিবি ও ক্রীড়া উপদেষ্টার বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিশ্বকাপ খেলা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো আশাবাদী। তাদের বক্তব্য, অন্য জায়গায় খেলা হলে দল পাঠাতে সমস্যা নেই। যদিও সাংবাদিকদের দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন যে সরকারি সিদ্ধান্তেই ভারতে বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ।

বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বলেন, “বিশ্বকাপ খেলার ব্যাপারে আমরা বেশ আগ্রহী। শ্রীলঙ্কায় আমাদের ম্যাচের আয়োজন করা হলে, আমরা নিশ্চয়ই খেলতে যাব। বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে খেলার। এভাবে বিশ্বকাপ স্বপ্ন কেড়ে নেওয়া যায় না ২০ কোটি মানুষের থেকে। এই ব্যাপারেও প্রশ্ন রয়েছে যে আইসিসি ডেডলাইন বেঁধে দিতে পারে কিনা। ভারতে না খেলার ব্যাপারে আমরা নিজেদের সিদ্ধান্ত থেকে সড়ে আসবো না, আজ আমরা সেটা জানিয়ে দিলাম। তবে আমাদের যোগাযোগ রয়েছে আইসিসির সঙ্গে। এখনো টুর্নামেন্ট খেলা নিয়ে আশা রয়েছে।”

অন্যদিকে আসিফ নজরুলের বক্তব্য, “যদি মুস্তাফিজুর রহমানের শুধু নিরাপত্তা নিশ্চিত না করতে পারে ভারত, তাহলে কি করে গোটা বাংলাদেশ দলকে সুরক্ষা দেবে? তাছাড়া আমাদের দলকে যে পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে, সেটাও নিশ্চিত করা হয়নি ভারত সরকারের তরফ থেকে। ওদের তরফ থেকে একবারও জানানো হয়নি যে মুস্তাফিজুর কান্ড একটা বিচ্ছিন্ন ঘটনা। সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। কারোর নিরাপত্তার দায়িত্বে থাকে না আইসিসি। তাই এই ব্যাপারে আশ্বাস ভারতকেই দিতে হবে।”

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top