অভিনেতা আমির খান সম্প্রতি তৃতীয় বিয়ে সম্পন্ন করেছেন, তবে বয়স বেড়েছে বলে তাঁর ফিটনেসে কোনো ছেদ পড়েনি। তাঁর সুস্থ ও ফিট থাকার মূল কারণ হলো কঠোর রুটিন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর হট সিটে এসে আমির জানিয়েছেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তিনি এক টেবিল চামচ খাঁটি দেশি ঘি খান।
অমিতাভ বচ্চনও ওই কথোপকথনে অবাক হয়ে বলেন, “আপনি কী ধরনের ঘি খান?” আমিরের জবাবে তিনি বলেন, “এক চামচ খাঁটি ঘি।” বচ্চন আরও বলেন, “খাঁটি ঘি মনকে সতেজ রাখে।”
আমির খান বলেন, “দেশি ঘি ভিটামিন এ, ই ও ডি ধারণ করে, যা চোখ এবং হাড়ের জন্য অত্যন্ত উপকারি। এটি ভারতীয় খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।”



By










