দেবজিৎ মুখার্জি, কলকাতা: এবার অন্য পথে হাঁটলেন কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী করলেন তিনি? চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি চেয়ে এবার তিনি খটখটালেন সুপ্রিম কোর্টের দরজা। আগস্ট মাসের শুরুতে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। খবর জানাজানি হতেই ফের কালীঘাট তৃণমূল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। শুধু তাই নয়, বঙ্গ রাজনৈতিক মহলেও উত্তেজনা চরমে পৌঁছেছে।
জরুরি চিকিৎসা দরকার চোখে। সেই কথা জানিয়ে বেশ কয়েকদিন বিদেশযাত্রার অনুমতি চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই আবেদন ঘিরে কলকাতা উচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে প্রথমে এক বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করে তার শারীরিক পরীক্ষা করতে হবে এসএসকেএম হাসপাতালে। সেই বোর্ডের রিপোর্ট কোর্টে জমা পড়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বিদেশযাত্রা প্রসঙ্গে।
কিন্তু এই নির্দেশে আপত্তি জানিয়ে সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির প্রত্যেক তদন্তে পূর্ণ সহযোগিতা ও কোর্টের নির্দেশ অনুসারে কণ্ঠস্বরের নমুনা জমা দেওয়া সত্ত্বেও চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি মেলেনি। দিনের পর দিন বিষয়টি অনিশ্চয়তার মধ্যে থাকায় তিনি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এই মামলার শুনানি হতে পারে আগামী ৩ আগস্ট। প্রসঙ্গত, অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে নানাভাবে চাপে পড়ে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। কালীঘাট তৃণমূলের তরফ থেকে লাগাতার এই বিষয় নিয়ে আওয়াজ তোলা হয়েছে। যদিও তার পাল্টা দিয়েছে রাজ্যের শাসকদল বিজেপি। এবার দেখার আগে কী হয়।



By










