দেবজিৎ মুখার্জি: জল্পনার অবসান! বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দপ্তরে যাচ্ছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পুর-নিয়োগ দুর্নীতি মামলায় তিনি সহ তাঁর গোটা পরিবার এখন ইডির রেডারে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র ইডি দপ্তরে যাওয়ার বিষয়টি স্পষ্ট করেন। খবর জানাজানি হতেই বঙ্গ রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ঘটনার তদন্ত ঘিরে।
ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি একাধিক ইস্যুতে উত্তপ্ত, যার মধ্যে অন্যতম পুর-নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত। বিষয়টিকে ঘিরে বর্তমানে রাজনৈতিক তরজা তুঙ্গে পশ্চিমবঙ্গে। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে লাগাতার আক্রমণ করে চলেছে বিজেপি। প্রাক্তন শাসক শিবিরের তরফ থেকেও নিয়মিত পাল্টা দেওয়া হচ্ছে গেরুয়া শিবিরকে। এক কথায়, আগ্রহ তুঙ্গে পৌঁছে গিয়েছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলের।
ঘটনার তদন্তে ইডির স্ক্যানারে রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তথা কামারহাটির বিধায়ক, মদন মিত্রের পরিবার। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের তলব করা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল মদন মিত্রের হাজিরা নিয়ে। মনে করা হচ্ছিল বুধবার তিনি হয়তো হাজিরা দিতে পারেন ইডি দপ্তরে। অবশেষে জল্পনার অবসান ঘটে। আজই ইডি দপ্তরে হাজিরা দিতে চলেছেন ঋতব্রত তৃণমূলের অন্যতম প্রভাবশালী বিধায়ক।
বুধবার বেলা ১১টা নাগাদ মদন মিত্রকে তাঁর কলকাতার বাড়ি থেকে পাজামা-পাঞ্জাবিতে বের হতে দেখা যায়। যদিও সানগ্লাস ছিল না চোখে। তিনি বাড়ি থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি সাফ জানান, “কলকাতা থেকে প্রথমে কামারহাটির বাড়িতে যাব। তারপর দক্ষিণেশ্বর হয়ে বিকেলের দিকে ইডি দপ্তরে যাবেন।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে আর কী হয়, এই সংক্রান্ত নানা প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজ্য রাজনীতিতে।



By










