• Home
  • জেলার খবর
  • বারুইপুর ধর্ষণকাণ্ডে বিরোধীদের প্রতিবাদে সোচ্চার হওয়াকে ‘নাটক’ তকমা দিলীপের

বারুইপুর ধর্ষণকাণ্ডে বিরোধীদের প্রতিবাদে সোচ্চার হওয়াকে ‘নাটক’ তকমা দিলীপের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আন্দোলনের নামে ড্রামা করছে কিছু লোক” বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় বিরোধীদের প্রতিবাদে সোচ্চার হওয়াকে ‘নাটক’ তকমা দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, বিজেপি সরকার জানে কীভাবে কাজ করতে হয় রাজ্যবাসীর জন্য। এখানেই শেষ নয়, তৃণমূলকেও একহাত নেন তিনি এবং অভিযোগ তোলেন যে তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ধর্ষণের ঘটনায় কোনও পদক্ষেপ করেনি।

ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি নানা ইস্যুতে উত্তপ্ত। এবার সেই তালিকায় উঠেছে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনা। খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে চলছে তোলপাড়। বিজেপিকে লাগাতার নিশানা করে চলেছে তৃণমূল সহ বাকি বিরোধী দলগুলি। যদিও রাজ্য সরকারের তরফ থেকে নির্যাতিতার পরিবারকে বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি নানাভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। 

এবার এই ঘটনাটি নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার তিনি বলেন, “বিজেপি জানে কাকে কী করে সোজা করতে হয়। মানুষ পরিবর্তন এনেছে শান্তিতে থাকতে। এবার শান্তিতেই থাকবে বাংলার মানুষ।” নারী নির্যাতন নিয়ে তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, “রোজ প্রায় ধর্ষণ হয়েছে তৃণমূলের জমানায়। কী পদক্ষেপ করেছিল সরকার? বারুইপুর কাণ্ডের পরই পদক্ষেপ করেছে সরকার। গ্রেপ্তার হয়েছে ৩ জন। কিছু লোক ড্রামা করছে আন্দোলনের নামে। মানুষের জন্য কীভাবে কাজ করতে হয় বিজেপি সরকার জানে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে এই ঘটনা থেকে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেদিকেই তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top