এসআইআর শুনানিতে ডাক মিমি চক্রবর্তীকে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের টলিপাড়া থেকে এক তারকাকে এসআইআর শুনানিতে ডাক। এবার ডাক পড়াদের তালিকায় নাম উঠলো জনপ্রিয় অভিনেত্রী, তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ, মিমি চক্রবর্তীর। খবর প্রকাশ্যে আসতেই বেশ ক্ষুব্ধ হয়েছেন অনেকে। জানা গিয়েছে, অভিনেত্রীর ভোটার কার্ডে বা তালিকায় কিছু সমস্যা দেখা দিয়েছে বলেই ডাক পড়েছে। তবে একের পর এমন ঘটনা টলিপাড়ায় ব্যাপক শোরগোল ফেলেছে। 

যদিও ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন ঘাসফুল শিবিরের প্রাক্তন সাংসদ। শনিবার মিমি জানিয়েছেন যে তিনি নোটিস পেয়েছেন। তাঁকে দেখা হয়েছে চলতি মাসের শেষদিনে এবং সেদিন তিনি যাবেন প্রয়োজনীয় সমস্ত নথি নিয়ে। সম্ভবত, তাঁকে হাজিরা দিতে হবে কসবা বিধানসভা এলাকায়। সেক্ষেত্রে দেখার যে ৩১ তারিখ কি হয়। তবে বিষয়টি পড়েছে তীব্র সমালোচনার মুখে।

প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে এসআইআরের শুনানি পর্ব চলছে। এই পর্যন্ত একাধিক রাজ্যবাসীকে ডাকা হয়েছে, যার মধ্যে রয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিরা। তৃণমূল কংগ্রেস গোড়া থেকেই এর বিরোধিতা করেছিল। দলের নেতাদের বক্তব্য, এভাবে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে। যদিও বিজেপি তৃণমূলের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে। বহু জায়গা থেকে অশান্তির চিত্র পর্যন্ত ধরা পড়েছে। 

এবার দেখার বিষয় যে এসআইআর করে শেষ পর্যন্ত লাভ করতে পারে কিনা গেরুয়া শিবির। আসন্ন বিধানসভা নির্বাচনে এর কি প্রভাব পড়বে? ফায়দা তুলতে পারবে বিজেপি নাকি দাপট অব্যাহত থাকবে ঘাসফুল শিবিরের? তা বলবে সময়। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভোটবাক্সে এবং বাজি যেকারোর পক্ষে যেতে পারে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top