দেবজিৎ মুখার্জি, কলকাতা: আনুগত্য নিয়ে প্রশ্ন ওঠায় অভিমানে কালীঘাট তৃণমূলের হাত ছেড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর এই পদত্যাগের তীব্র নিন্দা করলেন বেলেঘাটার বিধায়ক, তথা মমতাপন্থী তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা, কুণাল ঘোষ।
তাঁর বক্তব্য, আগেও ওইদিকে গিয়েছেন ওর পরিবারের ঘনিষ্ঠ, এগুলো দেখেছি। তবুও শ্রদ্ধা করতাম, ভালবাসতাম। কিন্তু এরকম একটা ঘটনা কাল যখন ঘটল, তখন দলের প্রেসিডেন্ট হিসেবে তিনি উপস্থিত ছিলেন সেখানে। যদি আর কিছুক্ষণ বসে থাকতেন, পৌঁছে যেতাম আমরা। এমনকী, ওখানে কর্মীরাও অনুরোধ করেছিলেন দিদি বসে যান আর কিছুক্ষণ। তিনি বললেন এসবে আমি থাকব না।”
তিনি আরও বলেন, “যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন পেয়েছিলেন অনেকগুলো মন্ত্রীর পদ। তখন মনে হয়নি কেন। যখন এত দফতর হাতে ছিল, তখন কেন হয়নি অভিমান? এখন একটাই কথা নাকি দুঃখ লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যখন দেওয়ার জায়গায় ছিলেন, তখন আমি নেব আঁচল পেতে, আর এখন যখন প্রাক্তন, তখন যাচ্ছে অন্য শিবিরের দিকে। বাংলার মানুষ ভয়ঙ্কর অকৃতজ্ঞতার রাজনীতি মেনে নেবে না।”



By










