ডিম হামলার পর রক্ষাকবচ চেয়ে আদালতে মহুয়া

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কালীগঞ্জে ডিম হামলার পর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের সাংসদ, তথা মমতাপন্থী তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেত্রী, মহুয়া মৈত্র। পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি রক্ষাকবচের আবেদন জানান আদালতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। পাশাপাশি, উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। 

বুধবার কালীগঞ্জে মহুয়া মৈত্র তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকালীন দলীয় কার্যালয়ের বাইরে জাতীয় সড়কে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হন হাতে কালো পতাকা নিয়ে এবং তাঁরা ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এরপর উগ্র হয়ে যায় পরিস্থিতি। পার্টি অফিসের জানালায় ছোঁড়া হয় ডিম, পাথর ও কাদা। তৃণমূল সাংসদের দাবি, তাঁর গায়ে একটি ডিম লেগেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর বক্তব্য, বিজেপির বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। অবশেষে সেই পরিস্থিতি থেকে তিনি বেরিয়ে আসেন।

মহুয়া মৈত্রের উপর ডিম হামলার নিন্দা জানানো হয় বিভিন্ন বিজেপি বিরোধী দলের তরফ থেকে। এবার এই ঘটনায় শুক্রবার কলকাতা হাই কোর্টে গেলেন তৃণমূল সাংসদ। তিনি রক্ষাকবচের আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। তিনি অভিযোগ করেন, অভিযোগ দায়ের করার পর পুলিশ শীঘ্র পদক্ষেপ নিলেও যে এফআইআর দায়ের করা হয়েছে তাঁর তরফ থেকে, কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না তার তদন্তে। আদালতের তরফ থেকে তাঁর আবেদন গ্রহণ করা হয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে মামলা দায়ের করার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় এবং আগামীদিনে আর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top