• Home
  • জেলার খবর
  • আরজি কর হত্যাকাণ্ড: বিস্ফোরক চিঠি! ফরেনসিক নমুনা নষ্ট ও তথ্যপ্রমাণ বিকৃতিতে যুক্ত মমতা

আরজি কর হত্যাকাণ্ড: বিস্ফোরক চিঠি! ফরেনসিক নমুনা নষ্ট ও তথ্যপ্রমাণ বিকৃতিতে যুক্ত মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নতুন করে চাঞ্চল্য আরজি কর হত্যাকাণ্ড ঘিরে। উঠে এলো এক বিস্ফোরক অভিযোগ। কী সেই বিস্ফোরক অভিযোগ? ফরেনসিক নমুনা নষ্ট করার পাশাপাশি তথ্যপ্রমাণ বিকৃত করা হয়েছে। এখানেই শেষ নয়, আরো বড় অভিযোগ, এই সবটা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এই চিঠির পর নিহতের পরিবারের তরফ থেকে নয়াভাবে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। এই চিঠিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, এবার আরও বড় চাপে পড়বে কিনা কালীঘাট তৃণমূল, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

চিঠিতে বলা হয়েছে, ময়নাতদন্তের সময় জোগাড় করা ভিসেরা নমুনা নষ্ট করে দেওয়া হয়েছিল রাজ্য ফরেন্সিক ল্যাবেই। তার মধ্যে ছিল অভয়ার লিভার, কিডনি ও পাকস্থলীর অংশ। আরও বলা হয়েছে, এই কাজের সাথে জড়িত ছিলেন ফরেন্সিক বিভাগের একাধিক আধিকারিক এবং পরে কেন্দ্রীয় ফরেন্সিক পরীক্ষাগারে পাঠানো হয় সেই অচল নমুনাই। অভিযোগে এও বলা হয়েছে যে এই মামলার পাশাপাশি অতীতে নানা স্পর্শকাতর মামলায়ও একই অনিয়ম হয়েছে। কিন্তু এই অভিযোগগুলির সত্যতা এখনও প্রতিষ্ঠিত হয়নি।

এই চিঠি প্রসঙ্গে অভয়ার পরিবার জানিয়েছে, চিঠিটি আদালতে তুলে ধরা হবে এবং সত্যতা যাচাইয়ের আবেদন করা হবে। পাশাপাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা অভিযোগের পূর্ণ তদন্তের দাবিও তোলা হয়েছে তাঁদের তরফ থেকে। প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর আরজি কর হত্যাকাণ্ডের ফাইল খোলা হয়েছে। ইতিমধ্যেই সরকারপক্ষ নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই ঘটনাকে ঘিরে। তবে এবার যেই অভিযোগ সামনে এসেছে, তা গোটা বিষয়টিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায় বা এরপর কী হয়, সেদিকেই এখন তাকিয়ে সমগ্র রাজনৈতিক মহল।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top