• Home
  • জেলার খবর
  • মোথাবাড়িতে অশান্তির ঘটনা: দুটি মামলায় চার্জশিট পেশ এনআইএর

মোথাবাড়িতে অশান্তির ঘটনা: দুটি মামলায় চার্জশিট পেশ এনআইএর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মোথাবাড়িতে অশান্তির ঘটনায় আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। মঙ্গলবার দুটি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে তাদের তরফ থেকে বিচারভবনে বিশেষ এনআইএ আদালতে। মোট ২৩ জনের বিরুদ্ধে পেশ করা হয়েছে চার্জশিট এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। শুধু তাই নয়, প্রশ্ন উঠতে শুরু করেছে হাজার।

গত এপ্রিলে এসআইআরের (SIR) কাজের সময়ে বিশাল অশান্তি হয় কালিয়াচকের মোথাবাড়ি বিডিও দপ্তরে। এই কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করার পাশাপাশি তাঁদের গাড়িতেও চালানো হয় হামলা বিক্ষোভকারীদের তরফ থেকে। ঘটনা তদন্তের দায়িত্ব পায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এরপর থেকে নানা পদক্ষেপ করেছে তারা, যা ঘিরে রাজ্য রাজনীতিতে চলছে ব্যাপক তোলপাড়। তুঙ্গে রাজনৈতিক তরজাও।

এই আবহে মঙ্গলবার বিচারভবনে বিশেষ এনআইএ আদালতে জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে দুটি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। জানা গিয়েছে, তারা দুটি মামলার মধ্যে একটিতে চার্জশিট পেশ করেছে ২২ জনের বিরুদ্ধে এবং আরেকটিতে ১ জনের বিরুদ্ধে। ৫৪ এবং ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে প্রথম এবং দ্বিতীয় মামলায়। সকল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায়, যার মধ্যে রয়েছে হত্যার চেষ্টা, সরকারি কর্মীর উপর হামলা, হেনস্তা ও কর্তব্য পালনে বাধা সৃষ্টি করা, বেআইনিভাবে আটকে রাখা, সরকারি কাজে ব্যাঘাত ঘটানো সহ নানা গুরুতর অভিযোগ। এবার দেখার আগে কি হয়।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top