• Home
  • জেলার খবর
  • কালীঘাট তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হেয়ার স্ট্রিট থানায়

কালীঘাট তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হেয়ার স্ট্রিট থানায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কালীঘাট তৃণমূলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের। হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হলো কুনাল ঘোষ, দোলা সেন ও বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। রাস্তায় জমায়েতের কারনে যান চলাচলে ব্যাঘাত ঘটানো ও নিত্যযাত্রীদের অসুবিধার অভিযোগ তুলে তিন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। 

২১শে জুলাই ‘শহীদ দিবস সভা’কে ঘিরে দড়ি টানাটানি চলছে তৃণমূলের দুই শিবিরের – কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল – মধ্যে। তার মাঝেই গত রবিবার দুপুরে, ভিক্টোরিয়া হাউসের সামনে যেখানে সভা হয়, সেখানে কুণাল ঘোষ, দোলা সেন, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা মঞ্চ বাঁধার জন্য মাপজোক করেন। এই পরিপ্রেক্ষিতেই তাঁদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। তাতে বলা হয়েছে, তাঁরা রাস্তা আটকে রেখেছিলেন ২৮ তারিখ দুপুর ২ টো ৫০ থেকে বিকেল ৪টে অবধি। তাঁদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানা নোটিশ জারি করেছে।

এমনিতেই এই কর্মসূচিকে ঘিরে এক জটিলতা শুরু হয়েছে, যা এক বড় আলোচনার বিষয় হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে, তার উপর মমতাপন্থী তৃণমূল নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হওয়া বিষয়টিকে অন্য পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর কি পদক্ষেপ নেন কালীঘাট তৃণমূলের নেতারা, সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসীদের একাংশ সহ গোটা রাজনৈতিক মহল। এবার দেখার যে আগে কী হয়। বঙ্গ রাজনীতিতে এই বিষয়টি নিয়ে এখন জোর হইচই পড়েছে। কী হয় এবার? তা বলবে সময়।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top