• Home
  • জেলার খবর
  • “সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

“সই আছে প্রাক্তন মেয়রের” হুঁশিয়ারি দিলেন শুভেন্দু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে তারাতলায় বিপর্যয় ঘটনায় বিস্ফোরক দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, কলকাতা পুরসভা অনুমোদিত গোডাউন প্ল্যানে সই রয়েছে তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের। রাজ্যের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল সরকার টাকা নিতে নিতে মৃত্যুপুরী বানিয়েছে সিটি অফ জয় কলকাতাকে। আপনাদের পাপের ফল এটা।” প্রাক্তন শাসকদলকে একহাত নিয়ে তিনি আরো বলেন, “কোনও শিক্ষা নেননি নানা দুর্ঘটনা থেকে। এখানে সই আছে প্রাক্তন মেয়রের। ছাড়া হবে না কাউকে।”

প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।

পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।

Releated Posts

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেক

‘ডিজে’ মন্তব্য মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন তিনি। এই প্রসঙ্গে ডায়মন্ড হারবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আর্থিক সাহায্য ঘোষণা শুভেন্দুর

তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top