দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলায় বিপর্যয়ের ঘটনায় এবার সাহায্যের হাত বাড়াল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকারও। বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি বিধানসভায় ঘটনার বর্ণনা দেন। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন। তিনি মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, উদ্ধার করা হয়েছিল ২৯ জনকে এবং মৃত্যু হয়েছে ৯ জনের। বাকিদের চিকিৎসা চলছে। তবে এখনও একাধিক ব্যক্তি আটকে রয়েছেন ধ্বংসস্তূপের তলায় এবং উদ্ধারের চেষ্টা চলছে তাঁদের।
প্রসঙ্গত, এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যাও অনেক। এখানেই শেষ হয়, কয়েকজনকে উদ্ধার করা হলেও এখনো ভিতরে আটকে রয়েছে একাধিক। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যাবতীয় সবকিছু খতিয়ে দেখেন। এরপর কড়া পদক্ষেপ নেন তিনি। তাঁর তরফ থেকে জানানো হয় যে জরুরি পরিষেবা বাদ দিয়ে ৩১ জুলাই পর্যন্ত শহরের সব নির্মীয়মাণ বাণিজ্যিক প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়টিও পরিষ্কার করে দেন যে এই সময়ের মধ্যে অডিট করা হবে সব নথিপত্র এবং পরিকাঠামো। আগামী ১ আগস্ট থেকে কাজ ফের শুরু করা যাবে যদি সব নথিপত্র ঠিক থাকে। ইতিমধ্যেই এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দলও (সিট)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। কী হতে চলেছে আগামীদিনে, সেদিকেই এখন তাকিয়ে সকল রাজ্যবাসী সহ গোটা রাজনৈতিক মহল।



By










