তারাতলায় বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ৮

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তারাতলায় বিপর্যয় ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। সেই সংখ্যা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে ৮। এছাড়া গুরুতর জখম হয়ে চিকিৎসা চলছে ২০ জনের। সকল জখম ব্যক্তি ভর্তি এসএসকেএম হাসপাতালে। এখানেই শেষ নয়, মনে করা হচ্ছে যে ভিতরে আরও অনেকে আটকে রয়েছেন। যদিও উদ্ধারের চেষ্টা চলছে তাঁদের। তবে এই মুহূর্তে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারদের উপর। 

এক নজরে মৃতের তালিকা

কৃষ্ণ চৌধুরী (৪৯) — বাসিন্দা: জগদ্দল, উত্তর ২৪ পরগনা

রোহিত চৌধুরী (২০) — বাসিন্দা: পূর্ব বর্ধমান

চন্দ্রমা চৌধুরী (৬০) — বাসিন্দা: কৃষ্ণনগর কোতোয়ালি, নদীয়া

রাহুল চৌধুরী (১৭) — বাসিন্দা: কৃষ্ণনগর কোতোয়ালি, নদীয়া

পাপ্পুকুমার রজক (৪০) — বাসিন্দা: শ্যামনগর, উত্তর ২৪ পরগনা

ঘি কুমার (১৭) — বাসিন্দা: মুঙ্গের, বিহার

অসগর হোসেন (৫৪) — বাসিন্দা: একবালপুর, কলকাতা

সাহিল সর্দার (১৭) — বাসিন্দা: রামচন্দ্রখালি, বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা

হাসপাতাল সূত্র মারফত জানা গিয়েছে যে ইতিমধ্যেই প্রথম ৫ জনের মৃতদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং বাকি ৩ জনের দেহ এখনও রয়েছে। প্রসঙ্গত, এই ঘটনার তদন্ত করতে সিট গঠন করেছে রাজ্য সরকার। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে এই বিশেষ তদন্তকারী দলের রয়েছে ৬ জন। অন্যদিকে, এই ঘটনায় গভীর রাত অবধি জিজ্ঞাসাবাদের কমল সামন্ত এবং সৈয়দ মহম্মদ গুলজার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সকালে আরও তিনজন গ্রেফতার হয়েছে। তাঁদের নাম শম্ভুনাথ বেহেরা, দীপঙ্কর ভাণ্ডারি এবং আব্দুল হামিদ। লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে যে এই ঘটনায় এখনো পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। 

Releated Posts

তারাতলায় বিপর্যয়: আর্থিক সহায়তা ঘোষণা মোদির

নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি জানান যে মৃতদের পরিবারদের এককালীন ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: দুর্ঘটনাস্থলে যান হুমায়ুন কবির

তারাতলার দুর্ঘটনাস্থলে বুধবার রাত ১০টার কিছুক্ষণ আগে এলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান (এজেইউপি), তথা দলের বিধায়ক, হুমায়ুন…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: গঠন করা হলো সিট, ধৃতের সংখ্যা বেড়ে ৫

তারাতলায় বিপর্যয় ঘটনায় এবার নয়া মোড়! ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে গঠন করা হলো ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: বিবৃতি জারি করবেন শুভেন্দু, কী বলবেন বিধানসভায়?

গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে এই বিপর্যয়ের নেপথ্যে কলকাতা পুরসভার অনুমোদিত নকশায় প্রাথমিকভাবে কিছু খামতি। বৃহস্পতিবার…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top