দেবজিৎ মুখার্জি: “এটি আমাদের জন্য আরও একটি বড় সিরিজ হতে চলেছে” আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে এবং সিরিজ সেরা হয়ে ইংল্যান্ড সিরিজ নিয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল। কী বললেন তিনি? গিলের মতে, ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির প্রায় সমান এবং তিনি আশা করছেন যে যেই ধরনের দল নিয়ে খেলতে চাইবেন, সকল ক্রিকেটার ফিট ও তৈরি থাকবেন।
শুভমান গিল বলেন, “ইংল্যান্ডের পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার পরিস্থিতির সাথে কিছুটা বেশি মিলবে, পুরোপুরি একরকম না হলেও বেশ কাছাকাছি। তাই আমরা সেখানে যে ধরনের দল নিয়ে খেলতে চাইব, আশা করি আমাদের সব খেলোয়াড় ফিট ও প্রস্তুত থাকবে। এটি আমাদের জন্য আরও একটি বড় সিরিজ হতে চলেছে।”
প্রসঙ্গত, শনিবার তৃতীয়, তথা অন্তিম, ম্যাচটি খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৫ ওভার শেষ হওয়ার চার বল আগে ২১৮ রানে অলআউট হয়ে যায় তারা। অধিনায়ক হাসমাতুল্লাহ শাহীদির ১০২ এবং আজমাতুল্লাহ ও ওমারজাইয়ের ৫০ ছাড়া কেউ ব্যাট হাতে দাগ কাটতে সফল হননি। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচটি উইকেট নিজের ঝুলিতে তোলেন প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া একটি করে উইকেট পান হার্ষ দুবে, প্রিন্স যাদব ও গুর্ণুর ব্রার।
জবাবে রান তাড়া করতে নেমে এক দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও যশস্বী জয়েসওয়াল। ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। ১০২ রানে অপরাজিত থাকেন যশস্বী জয়েসওয়াল। এছাড়া তাঁর সাথে ১৯ বলে ২০ রানে করে অপরাজিতা থাকেন শ্রেয়াস আইয়ার। দুজনে দলকে ফিনিশ লাইন পার করান। ৯ উইকেটে ম্যাচ নিজেদের নামে করে ভারত। আফগানিস্তানের বোলারদের মধ্যে ওই একটি মাত্র উইকেট পান মহাম্মদ নাবি। ম্যাচের সেরা ঘোষণা করা হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে। এছাড়া সিরিজের সেরা হন শুভমান গিল।



By










