• Home
  • দেশ
  • পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

Image

দেবজিৎ মুখার্জি: নিটের পুনঃপরীক্ষার আগে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো নাগপুরের এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডকে কেন্দ্র করে। সেই পরীক্ষার্থী আব্দুল্লাহ মহম্মদ তালিবের অভিযোগ, তিনি নাগপুরের বাসিন্দা হওয়া সত্বেও তাঁর পরীক্ষাকেন্দ্র দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধাবি। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমাজমাধ্যমে মোদি সরকারকে একহাত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী।

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন ঘটনা সামনে এনেছে। তিনি বলেন, ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের। শুধু তাই নয়, রাহুল গান্ধী পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা বন্ধ করে এক দায়িত্বশীল ও জবাবদিহিমূলক পরীক্ষাব্যবস্থা তৈরি করার দাবিও তুলেছেন।

যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) দাবি করেছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটা হয়েছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তারা জানিয়েছে যে খতিয়ে দেখা হচ্ছে অভিযোগ এবং শীঘ্রই তার সমাধান করা হবে। শুধু তাই নয়, এও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সেই পরীক্ষার্থীর জন্য নয়া পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হয়েছে নাগপুরে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা এরপর আর কী হতে চলেছে আগামীদিনে, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে জাতীয় রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে আগামীদিনে কী ঘটতে চলেছে, সেটার উপরই এখন সকলের নজর রয়েছে। তবে এই জাতীয় ঘটনা যে কেন্দ্রকে একটু হলেও অস্বস্তিতে ফেলেছে, তা বলাই বাহুল্য।

Releated Posts

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“এ দেশে সংখ্যাগুরু নয় হিন্দুরা” বিস্ফোরক দাবি মৌলানা সাজ্জাদ নোমানির

তাঁর বক্তব্য, প্রায় ৩ দশক দেশের নানা প্রান্তে ঘোরার পর তিনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে নিজেদের আর দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top