দেবজিৎ মুখার্জি: নিট পুনঃপরীক্ষার আগে পরীক্ষার্থীদের মৃত্যু অব্যাহত। ফের না ফেরার দেশে চলে গেলেন এক পরীক্ষার্থী। যদিও এটি কোনও দুর্ঘটনা না আত্মহত্যা, তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টিকে ঘিরে জাতীয় রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। শুধু তাই নয়, ঘটনাকে ঘিরে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে। পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে যে মৃত ছাত্রী ওই বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছিলেন নিট পরীক্ষার। জানা গিয়েছে, তিনি ফোন করতে ছাদে গিয়েছিলেন। যদিও সেই ছাত্রী আত্মহত্যা করেছেন নাকি দুর্ঘটনাবশত ছাদ থেকে পড়ে গিয়েছেন, তা এখনো পরিষ্কার নয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে ময়নাতদন্ত হয়েছে দেহের। শুধু তাই নয়, যখন ঘটনাটি ঘটে, তখন তিনি কথা বলছিলেন কিনা ফোনে, তা জানতে পরীক্ষা করে দেখা হচ্ছে ফোনটিও বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩ মে নিট পরীক্ষা বাতিল হওয়ার পর একাধিক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে হাত শিবির, ওরফে কংগ্রেসের তরফ থেকে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাতে পথেও নেমেছেন দলের অন্যতম প্রভাবশালী সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। প্রতিবাদ জানাচ্ছে অভিজিৎ দীপকের ককরোচ জনতা পার্টিও (সিজেপি)। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। বিষয়টি নিয়ে আগামীদিনে রাজ্য রাজনীতিতে আর কী হয়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহলের। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।



By










