• Home
  • জেলার খবর
  • ‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে। আপাতত লেনদেন করা যাবে না প্রায় ৪৪০ কোটি টাকা থাকা এই ৩টি অ্যাকাউন্ট থেকে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। শুধু তাই নয়, দলের করুণ দশা যে আরো প্রকাশ্যে চলে এসেছে, তা বলাই বাহুল্য। 

গত বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস চিঠি দিয়েছিলেন এইচডিএফসি ব্যাঙ্কের শাখাকে এবং আবেদন জানিয়েছিলেন দলের সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার। সেই চিঠিকে সমর্থন জানিয়ে ‘ঋতপন্থী’ তৃণমূলের ১০ জন বিধায়ক লেনদেন বন্ধ রাখার আর্জি জানান পুলিশের কাছে। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া এক লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ডেবিট ফ্রিজের নির্দেশ দেয় রাজ্য পুলিশের সাইবার সেল। যদিও প্রশাসনিক সূত্র মারফত খবর, তদন্তের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঘটনা প্রসঙ্গে বেলেঘাটার বিধায়ক কুনাল ঘোষের বক্তব্য, “খবরটা সত্যি। নজর রাখছি গোটা ঘটনাচক্রের উপর।” দল আরো জানিয়েছে, ৫ জুন কোষাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে শুভাশিস চক্রবর্তীকে এবং তা জানানো হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি মারফত। সুতরাং ধোপে টিকছে না অরূপ বিশ্বাসের দাবি। কিছু সমস্যা তো হয়ই অ্যাকাউন্ট ফ্রিজ হলে। কিন্তু আপাতত চলবে যদি সাংসদরা দলকে কিছু টাকা দেন নিজেদের তহবিল থেকে। আদালতে চ্যালেঞ্জ জানানো হবে এই সিদ্ধান্তকে। অন্যদিকে এন্টালির বিধায়ক সন্দীপন সাহার বক্তব্য, “যা পরিস্থিতি এখন, তাতে লেনদেন হওয়া উচিত নয় ওই অ্যাকউন্টগুলিতে। এই মর্মেই অভিযোগ জানানো হয়েছিল পুলিশে। যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ। তদন্ত হোক এই অ্যাকাউন্টগুলিতে থাকা টাকাপয়সার বৈধতা নিয়ে। টাকার উৎস কী দেখা যাক। পূর্ণাঙ্গ তদন্ত হোক আমরা চাই।”

Releated Posts

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

অভিষেকের কলকাতা ফেরার আগেই তৃণমূল-বিজেপি কর্মীদের হাতাহাতি বিমানবন্দর চত্বরে

বচসা থেকে হাতাহাতিতে জড়ালেন তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“সিবিআই-ইডি থেকে বাঁচতে দলবদল” বিদ্রোহী সাংসদদের একহাত অভিষেকের

তাঁর বক্তব্য, সকলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থেকে বাঁচতে দল বদলেছেন। শুধু তাই নয়, সাংসদদের ভয় এবং টাকার লোভ…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top