• Home
  • জেলার খবর
  • ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের ধাক্কা খেলো কালীঘাটের তৃণমূল। আরো চাপ বাড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের। এবার দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বালু, ওরফে জ্যোতিপ্রিয় মল্লিক। বিষয়টি জানাজানি হতেই চরম চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। শুধু তাই নয়, দলের এই দুঃসময়ে বালুর এই পদত্যাগ নানা প্রশ্নের জন্ম দিয়েছে। দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

অষ্টাদশ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত হয় ক্ষমতাচ্যুত হয় তৃণমূল কংগ্রেস। পালাবদলের পর থেকে নানাভাবে চাপের সম্মুখীন হয়ে চলেছে তারা। প্রতিনিয়ত দলের অস্বস্তি বাড়িয়েছেন দলের নেতারা। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সৈন্যদের জন্যও অস্বস্তিতে পড়তে হয়েছে গোটা দলকে। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রতিনিয়ত চাপ বাড়ছে।

এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো ধাক্কা দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিশ্বস্ত হিসেবেই পরিচিত। সব পদ থেকে তিনি ইস্তফা দেন। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি নিজের ইস্তফাপত্র দলীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ নয়, বরং রয়েছে শারীরিক অসুস্থতা।

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে যুক্ত থাকা। তাই সিদ্ধান্ত নিয়েছি সমস্ত পদ ছেড়ে দেওয়ার।” যদিও প্রশ্ন থেকেই যাচ্ছে যে সত্যি কি শারীরিক অসুস্থতার জন্য ইস্তফা দিলেন নাকি গোপনে কাজ করছে কোনও রাজনৈতিক চাপ। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার।

Releated Posts

আরও বিপাকে মমতা-অভিষেক, পাঠানো হলো আদালত অবমাননার নোটিশ

আরও বিপাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার নোটিশ পাঠানো…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top