• Home
  • দেশ
  • “নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

Image

দেবজিৎ মুখার্জি: বড় মন্তব্য করে বসলেন লোকসভার বিরোধী দলনেতা, তথা কংগ্রেস সাংসদ, রাহুল গান্ধী। কী বললেন তিনি? তাঁর দাবি, নিট পরীক্ষার জন্য পরীক্ষার্থী ও তাঁদের পরিবার যে পরিমাণ অর্থ ব্যয় করে, তা শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের বরাদ্দ অর্থের সমান। শুধু তাই নয়, রাগার মতে, এটি শুধুমাত্র অপরাধ নয়, এটি দেশের অসম্মানও। রাহুলের এই মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে। রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন উঠছে বিষয়টি নিয়ে। 

বর্তমানে একাধিক ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি, যার মধ্যে অন্যতম নিট পরীক্ষা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বিশাল আলোচনা চলছে। একদিকে যেমন বিরোধীরা লাগাতার কটাক্ষ করে চলেছে কেন্দ্রকে, তেমনি কেন্দ্রের তরফ থেকেও তাদের পাল্টা দিয়ে যাওয়া হচ্ছে। এক কথায় বলতে গেলে, বিষয়টিকে হাতিয়ার করে কেন্দ্রের উপর নানাভাবে চাপ বাড়ানোর চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। 

এই আবহে বুধবার রাজস্থানের কোটায় পড়ুয়াদের নিয়ে এক সভায় যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন, “২২ লক্ষ পড়ুয়া নিট পরীক্ষা দেয়। প্রায় ১ লক্ষ ৩২ হাজার কোটি টাকা এই পরিবারগুলির থেকে টেনে নেওয়া হয়। এক বছরে যত টাকা খরচ করে এই ২২ লক্ষ পরিবার, সরকার তত টাকাই বরাদ্দ করে গোটা বাজেটে। আজকের দিনে শিক্ষাব্যবস্থা নির্বাচনের পরিবর্তে হয়ে উঠেছে প্রত্যাখানের ব্যবস্থা, যা বাড়তি আর্থিক ও মানসিক চাপ তৈরি করছে পড়ুয়া ও মধ্যবিত্ত পরিবারগুলির উপর।”

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের কোনো পড়ুয়া কখনো, আত্মঘাতী হওয়ার কথা যাতে তাকে ভাবতে হয়।” তাঁর অভিযোগ, “বর্তমান শিক্ষা ব্যবস্থা বেশি কিছু নয় তোলাবাজির থেকে।” এদিন রাগার মঞ্চে হাজির ছিলেন অজস্র ছাত্রছাত্রীরা ও তাঁদের পরিবার। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই পর্ব কোন পথে এগোয়ে। আর কী কী হয়, সেটাই এখন দেখার।

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top