• Home
  • দেশ
  • ‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

Image

দেবজিৎ মুখার্জি: বিরোধীদের মতে গত কয়েকবছরে দেশের শিক্ষা ব্যবস্থায় নানা সমস্যা দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাদের এও দাবি পড়ুয়াদের দাবিগুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে না কেন্দ্রের তরফ থেকে। এবার সেই সমস্যা ও দাবিগুলিকে সরকারের নজরে আনতে নয়া অভিযান কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধীর। বৃহস্পতিবার রাগা ‘ছাত্রো কি গুঞ্জ’ নামে এই প্রচারাভিযানের বার্তা দেন।

বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ও খামতির অভিযোগ তুলে পথে নেমেছেন রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস, যা ঘিরে চর্চা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে জাতীয় রাজনৈতিক মহলে। রাহুলের এই প্রতিবাদ জানানোকে একাংশ কুর্নিশ জানালেও বিজেপির তরফ থেকে এর কটাক্ষ করা হয়েছে। বলা ভালো, এটি জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

এই আবহে এক নতুন অভিযানে সোনিয়া পুত্র। শিক্ষা ব্যবস্থায় সমস্যা থেকে শুরু করে ছাত্রদের দাবি, সবটা সরকারের কাছে পৌঁছে দিতে বৃহস্পতিবার রাগা বার্তা দেন ‘ছাত্রো কি গুঞ্জ’ নামে এই প্রচার অভিযানের। সমাজমাধ্যমে এই সংক্রান্ত তিনি একটি পোস্ট করেন এবং পড়ুয়াদের যোগ দেওয়ার ডাক দেন। এখানেই শেষ নয়, একটি লিঙ্কও শেয়ার করেন রাহুল, যেখানে নিজেদের মতামত জানানোর পাশাপাশি আবেদনপত্রে সই করতে পারবেন পড়ুয়ারা। তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির মুখে পড়েছেন।” পাশাপাশি তাঁর দাবি, “এটি শুধু এক প্রচারাভিযান নয়, বরং ছাত্রছাত্রীদের অধিকার মঞ্চ শিক্ষা, স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা ও সম্মানজনক কর্মসংস্থানের দাবিতে।”

Releated Posts

পুনঃপরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্র আবু ধাবি, কটাক্ষ রাহুলের

নিজের এক্স হ্যান্ডেল থেকে সোনিয়া পুত্র এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। রাহুল গান্ধীর অভিযোগ, দেশের পরীক্ষাব্যবস্থার দুর্বলতাকেই এমন…

ByByHafizur Rahaman Jun 20, 2026

পুনঃপরীক্ষার আগে ফের মৃত্যু এক নিট পরীক্ষার্থীর

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরে। শুক্রবার বিকেলে এক ছাত্রীর মৃত্যু হয় গণেশনগরে এক বাড়ির চার তলার ছাদ থেকে পড়ে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

ঘরে ফেরা ইউসুফের

আকাশের মত রং পাল্টাচ্ছে রাজনীতির খবর। আসা করি খবরটা সত্যি হবে যে কেকেআরের এক্স ব্যাটারের হাতের ব্যাট আবার…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top