• Home
  • খেলা
  • “নিজেকে প্রশ্ন করেছিলাম” দলের বাইরে থাকার সময়গুলি নিয়ে বললেন ঈশান

“নিজেকে প্রশ্ন করেছিলাম” দলের বাইরে থাকার সময়গুলি নিয়ে বললেন ঈশান

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেট মহলে একটাই নাম ঘোরাফেরা করছে। সেটা হল দলের তরুণ তারকা ঈশান কিশানের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবার, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে, তিনি অসাধারণ একটি ইনিংস খেলেছেন। তাঁর ৩২ বলে ৭৬ রানের ইনিংসে রয়েছে ১১টি চার এবং ৪টি ছয়। অর্থাৎ মোট ৬৮ রান তিনি করেছেন বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে। তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছে রায়পুর সহ গোটা ভারতবর্ষ। সকলেই এটিকে একটি ভালো চিহ্ন হিসেবে দেখছেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে।

যদিও ঈশানের এই ঘুরে দাঁড়ানোর লড়াই একেবারেই সহজ ছিল না। প্রায় দু’বছর কি তার বেশি সময় ধরে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। কোনভাবেই জায়গা পাচ্ছিলেন না। তবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন হারানো জায়গা ফিরে পাওয়ার। অবশেষে কঠিন পরিশ্রম করে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ফিরে আসেন ঈশান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ না কাটতে পারলেও দ্বিতীয় ম্যাচে একেবারে তাক লাগিয়ে দেন। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ দেশের সকল ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা। তিনিই হন ম্যাচের সেরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঈশান নিজের লড়াইয়ের কথা তুলে ধরেন। দল থেকে দীর্ঘদিন বাইরে থাকার পর তাঁর মাথায় কি চলছিল, তা তিনি তুলে ধরেন। তরুণ তারকার বক্তব্য, “আমি শুধু নিজেকে একটাই প্রশ্ন করেছিলাম যে আমি কি ফের করে দেখাতে পারবো কি পারবো না? আমার কাছে পরিষ্কার উত্তর ছিল। আমি মনে করি যে আমি গোটা ইনিংসজুড়ে ব্যাট করতে পারব এবং ভালো শট খেলতে পারব। আমার শুধু রানের প্রয়োজন ছিল নিজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি শুধু রানের খোঁজ করছিলাম আর যদিও বা আমি আউট হই, আমি ভালো খেলতে চাইছিলাম।” প্রসঙ্গত, রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তোলে ছয় উইকেটে ২০৮। ১৬ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।

Releated Posts

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

১৭০ রানে দ্বিতীয় ওডিআই জিতে সিরিজ জয় ভারতের

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ জিতে নিল শুভমান গিল নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। বুধবার তারা ১৭০ রানে দ্বিতীয়…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top