দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফের পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। বুধবার কলকাতার ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার হলেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক, উদয়ন গুহ। এদিন সকালে তাঁকে গ্রেফতার করে কোচবিহার পুলিশের একটি দল। ফুলবাগান থানায় নিয়ে যাওয়ার পর প্রস্তুতি শুরু হয়েছে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে ঠিক কোন মামলায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে জানা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হয়েছে প্রতারণা, আতঙ্কিত করা এবং ভোট-পরবর্তী হিংসাকে কেন্দ্র করে একাধিক মামলার তদন্তে। অনেকদিন ধরেই সেই মামলাগুলিতে তদন্ত চলছিল তাঁর বিরুদ্ধে। তাঁর গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে।
ফুলবাগান এলাকা থেকে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Releated Posts
হকার উচ্ছেদের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ মমতার
বুকে প্ল্যাকার্ড লাগিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করেন। ধর্মতলায় এক মানববন্ধন ও মিছিলে তিনি যোগ দেন। এদিন তৃণমূল নেত্রীর সাথে…
উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা
উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…
উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের
যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…
পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী
দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…


By










