• Home
  • দেশ
  • নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

নির্বাচনের ময়দানে নামতে অনিচ্ছুক ককরোচ জনতা পার্টি

Image

দেবজিৎ মুখার্জি: এবার কি নির্বাচনের ময়দানে দেখা যাবে জনপ্রিয় ককরোচ জনতা পার্টিকে (সিজেপি)? এই প্রশ্নের জবাবে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে স্পষ্ট ইঙ্গিত দেন যে তাঁরা রাজনীতিতে নামবেন না, বরং নানা ইস্যুতে প্রতিবাদ চালিয়ে যেতে চান। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বিজেপি সরকারকে একহাত নিয়েছেন তিনি। 

বর্তমানে জাতীয় রাজনীতিতে অন্যতম বড় আলোচনার বিষয়ে হয়ে উঠেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। যেভাবে যুবসমাজের ইস্যু নিয়ে তারা পথে নেমে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, তার প্রশংসা করা হয়েছে বিভিন্ন মহল থেকে। শুধু তাই নয়, অল্পদিনে তাদের ফলোয়ার্স সংখ্যাও প্রচুর। অর্থাৎ এই কদিনে যে তারা গোটা দেশজুড়ে বেশ ভালোই প্রভাব ফেলতে পেরেছে, তা বলাই বাহুল্য। 

এবার প্রশ্ন করা হয়ে যে তারা ভোটের ময়দানে নামবে কিনা। মঙ্গলবার সেই প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “কোথা থেকে আসছে আমাদের ভোটে লড়ার প্রশ্ন? এই দেশে যদি প্রত্যেককে ভোটে লড়তে হয় নিজেদের অধিকার অর্জনের দাবিতে, তাহলে কীভাবে চলবে?” ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীজি বিশ্বের যে কোনও প্রান্তে কিছু ঘটলে টুইট করেন, কিন্তু কোনও উচ্চবাচ্য নেই দেশের পড়ুয়াদের আত্মহত্যা নিয়ে। তাঁর সাফ কথা, নিট কেলেঙ্কারির কারণে যে পড়ুয়ারা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের সাথে প্রধানমন্ত্রীর আগে দেখা করা উচিত। পাশাপাশি তাঁকে প্রকাশ্যে চড় মারার জন্য আরএসএসকে দায়ী করেছেন অভিজিৎ। তিনি বলেন, “হামলা করা হয় যখনই কেউ এই সরকার ও তার আদর্শের বিরুদ্ধে কথা বলে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top