• Home
  • জেলার খবর
  • এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: গ্রেফতারি পরোয়ানার পর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে আদালতের তরফ থেকে জারি করা হলো লুক আউট নোটিস। অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে। জানা গিয়েছে, এই লুক আউট নোটিস জারি করা হয়েছে সিআইডির দ্বারা। তদন্তকারীদের অনুমান, তাঁর দেশের বাইরে পালিয়ে যাওয়া সম্ভাবনা রয়েছে বলেই এই পদক্ষেপ।

প্রসঙ্গত, জেলবন্দি মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সুমিত রায়ের বিরুদ্ধে। তিনি লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন সম্প্রতি শেষ হয় বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে। পাশাপাশি শালবনিতে এক জমি দুর্নীতি মামলাতেও তাঁর নাম রয়েছে অভিযুক্ত হিসেবে। এই সমস্ত অভিযোগ পেয়ে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তাঁর খোঁজে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি তাঁর।

এরপর শালবনী থানার তরফ থেকে আদালতে যাওয়া হয় সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে। মেদিনীপুর আদালত তাতে সবুজ সংকেত দিতেই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। তার পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। তবে তা খারিজ করে দেওয়া হয়। এবার তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিস। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top