• Home
  • জেলার খবর
  • এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: এবার মাটি চুরির অভিনেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের করলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা অভিজিৎ বিশ্বাস, ওরফে ববি। তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয়, ববি অভিযোগ দায়ের করেছেন তাঁর আপ্ত সহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল সহ মোট ২৩ জনের বিরুদ্ধে। প্রমাণ হিসেবে তিনি এলাকার একাধিক স্যাটেলাইট ছবিও দেখান।

অভিজিৎ দাসের অভিযোগ অনুসারে, প্রায় ১৬৩ বিঘা জমির মাটি বিক্রি করা হয়েছে ধাপে ধাপে অবৈধভাবে কেটে এবং এই পর্যন্ত ৩০০ কোটিরও অধিক দুর্নীতি হয়েছে। তাঁর বক্তব্য, এখানকার ভূমিপুত্র তো নন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। উনি কী বুঝবেন মাটির মূল্য? এখানে ধাপে ধাপে মাটি কেটে ২০১৭ সাল থেকে চোরাপথে বিক্রি হচ্ছে। তা আরও বাড়ে ২০২২, ২০২৩ সালে। তখনও আমরা অভিযোগ করেছিলাম। পুলিশ গুরুত্ব দেয়নি, তদন্তও হয়নি।”

তিনি আরো বলেন, “এবার আমরা সেই অভিযোগ নতুন করে জানাচ্ছি থানায়। স্যাটেলাইট ছবি থেকে পরিষ্কার যে কিভাবে নানা জায়গা থেকে কেটে নেওয়া হয়েছে মাটি।” ববির সংযোজন, “এতে তো নষ্ট হচ্ছে পরিবেশ। এখানকার মানুষজনকে ভুগতে হবে ভূমিক্ষয়ের মতো মারাত্মক সমস্যার মুখে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর পর্যন্ত গড়ায় বা এর পরিপ্রেক্ষিতে কি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে দেখার যে আগে কী হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top