• Home
  • জেলার খবর
  • কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

Image

দেবজিৎ মুখার্জি: তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ করলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এখানেই শেষ নয়, তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পর্যন্ত লিখেছেন এই ব্যাপারে এবং আইনজীবী সাংসদকে বহিষ্কার করার দাবি তুলেছেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য সহ জাতীয় রাজনীতিতে।

চিঠিতে বারাসাতের সাংসদ অভিযোগ করেছেন, তাঁকে লাগাতার কল্যান বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করার পাশাপাশি নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। তাঁর দাবি, এমন আচরণ শুধু একজন সাংসদের মর্যাদার বিরুদ্ধেই নয়, সংসদের পরিবেশকে নষ্টও করছে। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য, তিনি একা নন, আরও একাধিক মহিলা সাংসদের উদ্দেশেও আপত্তিজনক মন্তব্য করেছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ। অনেকবার এমন ঘটনা ঘটেছে বলেই তিনি জানিয়েছেন স্পিকারকে।

তাঁর অভিযোগ, একাধিক আলোচনার সময়ে মহিলা সাংসদদের অস্বস্তিকর এবং অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চিঠিতে আরো বলা হয়েছে, লোকসভার ৩৪৯ নম্বর বিধির বিরোধী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণ। তাঁর মতে, একেবারেই গ্রহণযোগ্য নয় সংসদে এই জাতীয় মন্তব্য। সেই কারণে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, দরকারে লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করার দাবিও তুলেছেন বারাসাতের সাংসদ। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। জল কতদূর গড়ায় বা এরপর কি হয়, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজ্য সহ গোটা জাতীয় রাজনীতিতে।

Releated Posts

“রেড রোডেই যোগ দিবস” বড় নির্দেশ আদালতের

রেড রোড বন্ধের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো না কলকাতা হাই কোর্টের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 18, 2026

মমতার তৃণমূল খেল ধাক্কা! বিরোধী দলনেতা ঋতব্রতই

অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হলো বিচারপতি কৃষ্ণা রাওয়ের তরফ থেকে। যদিও এখনই মামলার শুনানি শেষ হচ্ছে না। পরবর্তী শুনানি…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ডোমজুড়ে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে আগুন লাগানো হলো

বুধবার সন্ধ্যায় হাওড়ার ডোমজুড়ের নিবরা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে উত্তেজিত জনতা ভাঙচুর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

“পাপ বাপকেও ছাড়ে না” উদয়নকে কটাক্ষ নিশীথের

নিশীথ প্রামাণিক বলেন, “কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। আজ সেটাই প্রমাণ হয়েছে। যে এতদিন নিজের বাবাকে চোর…

ByByHafizur Rahaman Jun 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top