• Home
  • দেশ
  • যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

Image

দেবজিৎ মুখার্জি: প্রশ্নফাঁসের প্রতিবাদ জানাতে দেশের নানা প্রান্তে চলছে বিক্ষোভ কর্মসূচি। আগামী বুধবার, ১৭ জুন, যুবসম্প্রদায়কে বিজেপি শাসিত রাজস্থানের কোটায় ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। তাঁর মতে, যখন সরকার রাজি হয় না কোনও কথা শুনতে, তখন আরও জোরালো আওয়াজ তুলতে হবে জনগণকে। 

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা যাবে না। সেই আওয়াজ কোটা থেকে উঠলেও দেশের কোণায় কোণায় পৌঁছে যাবে।” এই আন্দোলনকে রাগা উল্লেখ করেন যুবসমাজের ভবিষ্যতের জন্য লড়াই বলে। পোস্টে তিনি আরো বলেন, “ভারতের তরুণদের শাস্তি দেওয়া হচ্ছে স্বপ্ন দেখার জন্য। সাফল্যের নিশ্চয়তা দেয় না কঠোর পরিশ্রম, অধ্যবসায়ও। প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় প্রত্যেকটা প্রশ্নফাঁসের মতো ঘটনা, পরীক্ষা বাতিল, নিয়োগ স্থগিত।” সোনিয়া পুত্রের আশ্বাস, “সর্বদা পাশে রয়েছি ন্যায্য সুযোগ ও কর্মসংস্থানের লড়াইয়ে।”

প্রসঙ্গত, বুধবার, ১৭ জুন, এই প্রতিবাদ কর্মসূচি শুরু হবে কোটা থেকে। ওদিন জমায়েত হবে দশেরা ময়দানে। গোটা দেশজুড়ে আন্দোলনের প্রথম ধাপ শুরু হবে কোটা থেকে ‘শিক্ষা বাঁচান, আপনার ভবিষ্যৎ বাঁচান’ ব্যানারে। পরে এই আন্দোলন হবে ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পটনা এবং ১৪ জুলাই দিল্লিতে। এবার দেখার বিষয় যে এই প্রতিবাদ কর্মসূচি থেকে কোনও প্রভাব ফেলতে সফল হন কিনা রাহুল গান্ধী সহ গোটা কংগ্রেস। কী হয় শেষ পর্যন্ত, সেটাই এখন একটা বড় প্রশ্ন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top