বিপাকে সুমিত রায়! খারিজ আগাম জামিনের আবেদন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরো বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। স্বাভাবিকভাবেই বিষয়টি যে তাঁর কাছে এক বড় ধাক্কা, তা না বললেও স্পষ্ট। ঘটনাকে ঘিরে এমনিতেই রাজ্য রাজনীতিতে হইচই পড়েছে, তার উপর আগাম জামিনের আবেদন খারিজের বিষয়টি পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে। 

বর্তমানে জেলবন্দি মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সুমিত রায়ের বিরুদ্ধে। তিনি লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন সম্প্রতি শেষ হয় বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে। পাশাপাশি শালবনিতে এক জমি দুর্নীতি মামলাতেও তাঁর নাম রয়েছে অভিযুক্ত হিসেবে। এই সমস্ত অভিযোগ পেয়ে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তাঁর খোঁজে তল্লাশি চালায় শালবনী থানার পুলিশ। কিন্তু খোঁজ মেলেনি তাঁর।

এরপর শালবনী থানার তরফ থেকে আদালতে যাওয়া হয় সুমিত রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে। মেদিনীপুর আদালত তাতে সবুজ সংকেত দিতেই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। তার পরিপ্রেক্ষিতে আগাম জামিনের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেখানে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান তাঁর আইনজীবী। তবে তা খারিজ করে দেওয়া হয়। এবার দেখার বিষয় যে এর থেকে কি বেরিয়ে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে গোটা রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top