• Home
  • জেলার খবর
  • সই জালিয়াতি কাণ্ডে এবার কুনালকে তলব সিআইডির

সই জালিয়াতি কাণ্ডে এবার কুনালকে তলব সিআইডির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সই জালিয়াতি মামলার তদন্তে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডির। একই দিনে ফের হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। সিআইডির সূত্রের ইঙ্গিত জেরা করা হতে পারে দুজনকে মুখোমুখি বসিয়ে।

সই জালিয়াতি মামলায় শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্রের মতো প্রবীণ নেতাদের জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীদের বক্তব্য, তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জবানবন্দির একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে রবিবার কুনাল ঘোষকে ডাকা হয়েছে ভবানী ভবনে। তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে দুপুরে। 

তদন্তকারীদের অনুমান, কুণাল ঘোষ গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন রেজোলিউশন বুকের সইয়ের ব্যাপারে। কারণ, তদন্ত চলাকালীন তিনি যোগাযোগ করেছিলেন কয়েকজন অভিযুক্তদের সঙ্গে এবং গিয়েছিলেন সংশ্লিষ্ট নেতাদের বাড়িতেও বলে খবর। অন্যদিকে, রবিবার দুপুরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা সন্তুষ্ট হতে পারেননি একাধিক উত্তর নিয়ে। তাদের ধারণা, এখনো গোপন রাখা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাই এবার জোরালো হয়েছে অভিষেক-কুনালকে সামনাসামনি বসিয়ে জেরার সম্ভাবনা।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top