• Home
  • জেলার খবর
  • সুখেন্দুশেখরের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের

সুখেন্দুশেখরের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের

Image

দেবজিৎ মুখার্জি: আরো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস! লোকসভার পর রাজ্যসভাতেও বাড়ল তাদের ফাটল। সুখেন্দুশেখর রায়ের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুস্মিতা দেবের। বিষয়টিকে ঘিরে যেমন অস্বস্তি বৃদ্ধি হয়েছে বাংলার প্রাক্তন শাসকদলের, তেমনি চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। দিল্লির ভিতরের খবর, দলের আরো দুই সাংসদ চলতি ও আগামী সপ্তাহের মধ্যে ছাড়তে পারেন নিজেদের পদ। সুস্মিতার পদত্যাগ বিষয়টিকে আরো স্পর্শকাতর করে তুলেছে।

জানা গিয়েছে, আজ সকালে দিল্লিতে রাজ্যসভার সাংসদের সাথে বৈঠক হয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার। শুধু তাই নয়, এই জল্পনাও যে বিজেপিতে সুস্মিতা দেবের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। তাঁর বক্তব্য, তিনি অসমের বাসিন্দা এবং তাঁর কোনও যোগ নেই বাংলার সাথে। তারপর এদিন বেলায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়েন তিনি। এখানেই শেষ নয়, তাঁর লেখাও বদলে গিয়েছে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। তাতে লেখা আছে রাজ্যসভার প্রাক্তন সদস্য।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন সুস্মিতাদের। তাঁকে তেমন কোনও কর্মসূচিতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হামলার পর থেকেও, দেখা যায়নি। বিদ্রোহী হয়ে উঠছেন ঘাসফুল শিবিরের রাজ্যসভার সাংসদরাও। কান পাতলেই সেই কথা শোনা যাচ্ছিল। এবার এই পরিস্থিতিতে মুস্তাফা দিলেন দলের দ্বিতীয় রাজ্যসভার সাংসদ। এখন দলের রাজ্যসভার সাংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে ১১। এর মধ্যে পদ ছাড়বেন আর কারা? বেশ জল্পনা চলছে তা নিয়েই। এবার দেখার বিষয় যে জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। কী হতে চলেছে আগামী দিনগুলিতে? এটাই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top