ববির পর মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ধাক্কা খাওয়া অব্যাহত তৃণমূল কংগ্রেসের! ফিরহাদ হাকিমের পর এবার মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ইস্তফাপত্র জমা দেন কমিশনারের কাছে। তবে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে আরো বেড়েছে, তা বলাই বাহুল্য। 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। নানাভাবে অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে গোটা দলকে। একদিকে দলীয় নেতাদের গ্রেফতারি, কোথাও আবার আক্রান্ত হচ্ছেন দলীয় কর্মীরা, আবার কলকাতা পুরসভায় বরো চেয়ারম্যান, কাউন্সিলর এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের ইস্তফা দেওয়ার লাইন লাগা, সবমিলিয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল। 

এই আবহে আরও বড় ধাক্কা খেলো দল। ফিরহাদ হাকিমের পর এবার বিধাননগর পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। জানা গিয়েছে, বিধাননগর পুরনিগমের কমিশনারের কাছে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

এবার দেখার বিষয় যে কিভাবে এই পরিস্থিতি সামাল দেয় তৃণমূল কংগ্রেস। আগামীদিনে কি হতে চলেছে দলের পরিস্থিতি? সত্যিই কি উঠে যাওয়ার পথে দলটি? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে গোটা রাজ্যে। তবে এমন ঘটনা লাগাতার ঘটতে থাকা যে একেবারেই ভালো সংকেত নয় দলের জন্য, তা না বললেও বোঝা যায়। সেক্ষেত্রে দেখার যে আগে কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top