• Home
  • জেলার খবর
  • সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা, রিপোর্ট চাইল উচ্চশিক্ষা দপ্তর

সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা, রিপোর্ট চাইল উচ্চশিক্ষা দপ্তর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সুরেন্দ্রনাথ কলেজ কাণ্ডে কলকাতা পুলিশের বড় পদক্ষেপ। গ্রেফতার দেবাশীষ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পরিতোষ দত্ত। বর্ধমান থেকে তাঁকে গ্রেফতার করা হয় গুন্ডা দমন শাখার তরফ থেকে। যদিও এখনও অধরা দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে একাধিক জায়গায়। ধৃত পরিতোষকেও জেরা করে তদন্তকারীদের তরফ থেকে চেষ্টা চালানো হচ্ছে দেবাশীষ বন্দোপাধ্যায়ের খোঁজ পাওয়ার। অন্যদিকে কড়া পদক্ষেপ করছে কলেজের উচ্চশিক্ষা দপ্তর বলে খবর।

গত মঙ্গলবার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় দুটি বাক্স ভর্তি টাকা, যার বেশিরভাগই উঁইপোকায় খাওয়া। তল্লাশিতে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। পাশাপশি খোঁজ মেলে কলেজের পাঁচতলায় এলাহি ব্যবস্থায় সমৃদ্ধ দুটি এসি রুম। সেখান থেকে পাওয়া যায় একাধিক আপত্তিকর জিনিসও। কেলেঙ্কারিতে নাম জড়ায় কলেজের গভর্নিং বডির সদস্য, তথা তৃণমূল নেতা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। অভিযোগ, একেবারে এলাহি ব্যবস্থা তাঁর জন্য থাকতো এসি রুমে।

যদিও ঘটনার পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের। এর মধ্যেই গ্রেফতার পরিতোষ দত্ত। দুজনের বিরুদ্ধে পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে। অন্যদিকে, এই ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর। কী করে কলেজের ছাদে এসি ঘর বা কোথায় কীভাবে খরচ হতো পড়ুয়াদের থেকে তোলা টাকা, তারও বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। শেষ পর্যন্ত কি হয় বা আর কোনও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top