• Home
  • জেলার খবর
  • ইস্তফা দিয়ে মমতা-অভিষেককে তোপ দাগেন বিশ্বজিৎ দেব

ইস্তফা দিয়ে মমতা-অভিষেককে তোপ দাগেন বিশ্বজিৎ দেব

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: তৃণমূল কংগ্রেসের অস্বস্তি আরো বাড়ালেন বিশ্বজিৎ দেব। দলের রাজ্য কমিটিতে ছিলেন তিনি। সেখান থেকে ইস্তফা দেন তিনি। ইতিমধ্যে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে তিনি তা জানিয়েছেন। এরপরই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন তিনি। এখানেই শেষ নয়, কটাক্ষ করেন ‘বাংলা এবং বাঙালি অস্মিতা’কেও।

‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বজিৎ দেব বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতে করে শেষ করে দিলেন দলটাকে।” তিনি আরও বলেন, “তৃণমূলে অ্যাডভোকেট জেনারেল পদে থাকাকালীন যোগ দিয়েছিলাম। আমার নাম ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছিল। এরপর থেকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি আমাকে। দেওয়া হয়নি কোনও কাজের দায়িত্ব।” মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “শুধু বাঙালি বাঙালি বলে চেঁচিয়েছেন, একেকজনকে বাইরের রাজ্য থেকে নিয়ে এসে পাঠিয়েছেন লোকসভা-রাজ্যসভায়। কোনও সুযোগ দেওয়া হয়নি তাঁদের যাঁরা বাংলায় করেছেন।”

এখানেই শেষ নয়, বিশ্বজিৎ দেব এও দাবি করেন যে এই ব্যাপারে আগে একাধিকবার বলা হলেও কর্ণপাত করা হয়নি। রাজ্যসভায় বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিককে টিকিট দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, “আইন তৈরি হয় লোকসভা-রাজ্যসভায়। সেখানে গিয়ে কোয়েল মল্লিক কী করবেন?” এবার দেখার বিষয় যে দলের পরিস্থিতি আগামীদিনে কি হয়। সত্যিই কি তৃণমূল কংগ্রেস টিকে থাকবে নাকি নিশ্চিহ্ন হয়ে যাবে? এই মুহূর্তে এটাই একটা বড় প্রশ্ন, যা ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top