• Home
  • জেলার খবর
  • “মেয়র হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না” ববির ইস্তফা নিয়ে বললেন কুনাল

“মেয়র হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না” ববির ইস্তফা নিয়ে বললেন কুনাল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “মেয়র হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না” কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা নিয়ে বললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, মেয়র হিসেবে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে সসম্মানে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেন ববি, যা মেনে নেন দলনেত্রী এবং গ্রহণ করে নেওয়া হয় তাঁর ইস্তফাপত্র।

বুধবার ছিল বঙ্গ রাজনীতির এক ঐতিহাসিক দিন। একদিকে অভিষেক ঘটলো নব্য তৃণমূলের, আবার অন্যদিকে ঘাসফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ইডি। নানা বিষয় এদিন উত্তাল ছিল রাজ্য রাজনীতি। এই আবহে কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম, যা জানাজানি হতে উত্তেজনা আরও চরমে পৌঁছায় রাজনৈতিক মহলের।

বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানান ঘাসফুল শিবিরের অন্যতম প্রভাবশালী নেতা, তথা বেলেঘাটার বিধায়ক, কুনাল ঘোষ। তিনি বলেন, “ফিরহাদ হাকিমকে মেয়র হিসাবে কাজ করতে দেওয়া হচ্ছিল না। তাই সসম্মানে ইচ্ছাপ্রকাশ করেন পদত্যাগের। সেই কথা মেনে নেন দলনেত্রী। গ্রহণ করেন ইস্তফাপত্র।”

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ে উড়ে যায় তৃণমূল কংগ্রেস। এরপরই শুরু হয় দলের খারাপ সময়। এই আবহে পুর প্রশাসনে দিনদিন প্রাধান্য হারাচ্ছিলেন ফিরহাদ হাকিম। মেয়র পদে থাকা সত্বেও তাঁর বদলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্তগুলি পরিচালিত হচ্ছে কমিশনারের দ্বারা বলে তাঁর ক্ষোভ ছিল। অনেকদিন ধরেই তিনি দলীয় বৈঠকে মেয়র পদ থেকে ইস্তফার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তবে প্রথমদিকে তাতে রাজি হননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন শেষ পর্যন্ত গ্রহণ করা হয় তাঁর পদত্যাগপত্র। উল্লেখযোগ্যভাবে, এদিন ইস্তফা দেওয়ার আগে ববি উপস্থিত ছিলেন নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে।

Releated Posts

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top