• Home
  • জেলার খবর
  • “আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করুন” মমতাকে অনুরোধ ঋতব্রতর

“আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করুন” মমতাকে অনুরোধ ঋতব্রতর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ করুন” বিধানসভায় ‘নব তৃণমূল ব্লক’এর বিধায়করা বিরোধী দলনেতা বেছে নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তিনি এই বিষয়ে নিশ্চিত যে তারা সফলভাবে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সাথে থাকলে। যদিও তিনি এটাও পরিষ্কার করে দেন যে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের সাথে এই পরিষদীয় দলের কোনও সম্পর্ক নেই। 

সাংবাদিক বৈঠক করে নব্য তৃণমূলের পরিষদীয় দলের নেতারা পরিষ্কার করে দেন যে তাঁরা কাজ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ আমাদের প্রধান পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করুন। এই ব্যাপারে কোনও সন্দেহ নেই যে তিনি আমাদের সঙ্গে থাকলে বিরোধী দলের ভূমিকা আমরা সফলভাবে পালন করতে পারব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে মান্যতা দিতে চায় না নব্য তৃণমূল, তাও স্পষ্ট করে দেন ঋতব্রত। তাঁর সাফ কথা, “অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের সাথে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার এই পরিষদীয় দলের দূরদূরান্ত পর্যন্ত কোনও সম্পর্ক নেই। ৮০ জন বিধায়ক জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। এটাই বিরোধী দল মনে করেছেন আপাতত ৬০ জন বিধায়ক। আমরা প্রতিনিধিত্ব করছি তৃণমূল কংগ্রেসের।” পাশাপাশি বিজেপির সাথে চোখে চোখ রেখে লড়াইয়ের বার্তাও দিয়েছেন বিদ্রোহী নেতারা। তবে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে মানুষের কল্যাণে কোনও বিল আনা হলে, তাঁরা তা সমর্থন করবেন। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পরামর্শদাতা হিসেবে কাজ করেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top