এবার অভিষেককে হাজিরার নির্দেশ ইডির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সিআইডির পর এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ঘাসফুল শিবিরের সেনাপতিকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে। বলা ভালো, উত্তেজনা চরমে পৌঁছেছে রাজনৈতিক মহলের। 

বুধবার প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতন বাড়িতে যান ইডি আধিকারিকরা। তবে সেখানে তাঁকে না পেয়ে কালীঘাটের বাড়িতে যান আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তিনি যোগ দিতে গিয়েছিলেন বলে তিনি বাড়িতে ছিলেন না। সুতরাং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় ইডির আধিকারিকদের। তবে এরপর এক আধিকারিক ইডির সেই সমন গ্রহণ করে নেন বলে খবর। সুত্র মারফত খবর, আগামী ১৫ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে লেগেছে নতুন করে একাধিক তথ্য বলে খবর। তার ভিত্তিতেই তারা জেরা চায় ডায়মন্ড হারবার সাংসদকে এবং সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ইডি সূত্র মারফত। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। কী হতে চলেছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে? তিনি কি এবার পড়তে চলেছেন কোনও বড়সড় বিপদে? এই সংক্রান্ত একাধিক প্রশ্ন এখন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে তৃণমূল কংগ্রেসের উপর চাপ যে দিনদিন বাড়ছে, তা বলাই বাহুল্য। এবার দেখার যে কোন পথে এগোচ্ছে বিষয়টি এবং কী হয় এর পরিণতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top