• Home
  • জেলার খবর
  • প্রায় দু’মাসের মাথায় মোথাবাড়ি কান্ডের চার্জশিট দিল এনআইএ

প্রায় দু’মাসের মাথায় মোথাবাড়ি কান্ডের চার্জশিট দিল এনআইএ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: প্রায় দু’মাসের মাথায় মোথাবাড়ি কান্ডের চার্জশিট দিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। আদালত সূত্র মারফত জানা গিয়েছে যে মঙ্গলবার এই চার্জশিট পেশ করা হয়েছে কলকাতার নগর দায়রা আদালতের এনআইয়ের বিশেষ আদালতে। ১২টির মধ্যে ৪টি মামলার চার্জশিট দেওয়া হয়েছে, যাতে নাম রয়েছে মোফাক্কেরুল ইসলাম সহ ৩১ জন অভিযুক্তের। জানা গিয়েছে, এর মধ্যে দেওয়া হয়েছে কালিয়াচক ও মোথাবাড়ি থানার দুটি করে মামলার চার্জশিট। 

এই চার্জশিট জমা পড়েছে মুখ্য বিচারক সুদীপ্ত কুমার দের বেঞ্চে। সূত্র মারফত খবর, চার্জশিটের এই চারটি মামলার মধ্যে দুটি মামলায় নাম রয়েছে ধৃত মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম এবং একরামুল বাদনানির। ধৃতদের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ১৮৯(২), ১৮৯(১), ১৯৫(১), ২২১, ২২৩, ২২৪, ৩৫১(২) ধারায়। 

প্রসঙ্গত, SIR পর্ব চলাকালীন চরম অশান্তি দেখা দেয় মালদহের কালিয়াচকের মোথাবাড়ি এলাকা। যাবতীয় নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিডিও অফিসের ভিতরে দীর্ঘ সময় ধরে আটকে রাখা হয় এসআইআরের কাজে যাওয়া বিচারকদের। জাতীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে তদন্ত শুরু করা হয় মহিলা বিচারক সহ অন্যান্য বিচারকদের হেনস্থার ঘটনায়। মোট ১২টি মামলা দায়ের হয়েছিল। যদিও মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছিল সিআইডি। এই ১২টি মামলার ৪টির চার্জশিট দেওয়া হয়েছে ৫৯ দিন পর। এবার দেখার বিষয় যে এর জল কতদূর গড়ায়। কী হয় আগামীদিনে বা ঘটনাকে ঘিরে নতুন কোনও তথ্য উঠে আসে কিনা, সেদিকে নজর রয়েছে গোটা বঙ্গ রাজনৈতিক মহলের।

Releated Posts

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top