• Home
  • জেলার খবর
  • পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেকের বাবা-মা

পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে অভিষেকের বাবা-মা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আশঙ্কায় এবার কলকাতা পুরসভার বেআইনি নির্মাণ নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার। এমনিতেই ভোটের পর থেকে রাজ্য রাজনীতি একাধিক ইস্যুতে উত্তাল, তার উপর ঘাসফুল শিবিরের সেনাপতির বাবা-মার আদালতের দ্বারস্থ হওয়া যে পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে, তা বলাই বাহুল্য।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছিলেন বেআইনি নির্মাণের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ বিষয়টি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় চালানো হয়েছে বুলডোজার অ্যাকশন। কদিন আগেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় নোটিস দেয় পুরসভা। তাদের তরফ থেকে জানা যায় যে নোটিস দেওয়া হয় হরিশ মুখার্জী রোডের শান্তিনিকেতন, ভবানীপুর বিধানসভার ৭৩ নম্বর ওয়ার্ডের ১২১, কালীঘাট রোড এবং ১৮৮এ হরিশ মুখার্জি রোডের বাড়ি, ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে অবৈধ নির্মাণকে ঘিরে। 

হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত বাড়িটি বৈধভাবে নির্মিত হওয়ার দাবি করে পুরসভার নোটিস বাতিলের আর্জি নিয়ে কলকাতা হাই কোর্ট গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মা অমিত বন্দ্যোপাধ্যায় ও লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তব্য, বৈধভাবে তৈরি হয়েছে তাঁদের ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি। প্রসঙ্গত, সম্প্রতি বাড়ি ভাঙার নোটিস নিয়ে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছিলেন যে তিনি মাথা নত করবেন না এবং তাঁর লড়াই চলবে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। পরে অবশ্য শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙার নোটিসের পাল্টা চিঠি দিয়ে তিনি সময় চান। এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top