• Home
  • জেলার খবর
  • আগামী সোমবারই নতুন মন্ত্রীসভা শপথ নিতে চলেছে

আগামী সোমবারই নতুন মন্ত্রীসভা শপথ নিতে চলেছে

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঘটতে চলেছে বহুদিনের জল্পনার অবসান। আগামী সোমবারই নতুন মন্ত্রীসভা শপথ নিতে চলেছে। নতুন ও অভিজ্ঞ মুখ মিলিয়ে তৈরি হয়েছে এই ক্যাবিনেট। মোট ৩৩ জন সদস্য থাকতে পারেন মন্ত্রিসভায়। এই দল তৈরি করা হচ্ছে জেলার প্রতিনিধিত্ব, অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার ভারসাম্য বজায় রেখেই। পাশাপাশি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দফতর বণ্টন নিয়েও। 

বহুদিন ধরেই জল্পনা ছিল যে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে অর্থনীতিবিদ ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালকে। কিন্তু অবশেষে সেই দায়িত্ব নিজেই রাখতে পারেন শুভেন্দু অধিকারী হলে জানা যাচ্ছে। তথ্য ও সংস্কৃতি দফতরও থাকতে পারে তাঁর হাতে। 

অর্থ দপ্তরের উপর শুভেন্দু অধিকারীর সরাসরি নজর রাখতে চাওয়ার নেপথ্যে রাজ্যের আর্থিক পরিস্থিতি পুনর্গঠন করা, বিনিয়োগ বাড়ানো, শিল্পায়ন ছড়ানো এবং কর্মসংস্থান তৈরিকে সরকারের প্রাধান্য দেওয়া। তৃণমূল কংগ্রেসের শাসনকালীন বিজেপির তরফ থেকে যেই অভিযোগ তোলা হতো বিশাল ঋণের বোঝা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন করাতে জটিলতা এবং রাজস্ব ঘাটতির, ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন সেই পরিস্থিতি বদলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top